Header Ads

স্বামী বিবেকানন্দের রী- স্বয়ম প্রকল্পের শুভ উদ্ভোধন হাইলাকান্দিতে... বনমন্ত্রী পরিমল

সানি রায়, হাইলাকান্দি :  নেতাজীর জন্মজয়ন্তীকে কেন্দ্র করে আজ বিকেলে হাইলাকান্দির রবীন্দ্র ভবনের কার্যালয়ে  স্বামী বিবেকানন্দের রী- স্বয়ম প্রকল্পের শুভ উদ্বোধন করেন অসমের বন ও পরিবেশমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। উল্লেখ্য, এই প্রকল্পটির মাধ্যমে গোটা অসমের বেকার যুবক-যুবতীদের আত্মনির্ভরশীল হওয়ার স্বার্থে  প্রদান করা হয়েছে। এদিন ছয়টি গ্ৰুপের মধ্যে ডেমো চেক তুলে দেন বন ও পরিবেশমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এছাড়া মোট ৩৫০ জন 

হিতাধীকারিকের  ব্যাঙ্ক আ্যকাউন্টে ৩০ হাজার টাকার অনুদান  প্রদান করা হয়েছে বলে জানান মন্ত্রী পরিমল । জেলা উপায়ুক্ত মেঘ নীধি দাহালের পৌরহিত্যে এদিন উক্ত প্রকল্পের মূল তথ্যের উপর আলোচনা সভা আয়োজিত হয়। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন জেলার বরিষ্ঠ বিজেপি কর্মী তথা জিলা সভাপতি স্বপন ভট্টাচার্য্য ও যুব মোর্চা প্রাক্তন সভাপতি সূরজ সেন ,সহ বিজেপির দলীয় কর্মীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.