Header Ads

পশ্চিমবঙ্গে দেশ নায়ক দিবস ও পরাক্রম দিবস করে নেতাজি কে ভাগ করা হল।

কলকাতা :   মুর্শিদাবাদ জেলার  কান্দি  শহরে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী  মিউজিযামে আজ নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্ম তিথি  উদযাপন করা হয়। এই ঐতিহাসিক দিনে  কান্দির আদি  বাসিন্দা  গুপ্ত পরিবারের সুসন্তান শিব নাথ গুপ্তর ১৩৫ বছর আগের  কলকাতা বিশ্ববিদ্যালয়ের  স্নাতক ডিগ্রির অরিজিনাল সার্টিফিকেট মিউজিয়াম কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। এই  মিউজিযামের  ট্রাস্টি বোর্ডের  পক্ষ্যে  কান্দির ডেপুটি ম্যাজিস্ট্রেট  সমীরণ কৃষ্ণ মন্ডলর হাতে  শিবনাথ গুপ্তের পরিবারের  সদস্য সাংবাদিক অমল গুপ্ত তুলে দেন। এই মিউজিয়ামের কর্ণধার প্রণব আচার্য্য  ব্যক্তিগত উদ্যোগে  তা সম্ভব হয়। নেতাজির জন্ম তিথি উপলক্ষ্যে  অনেকে বক্তব্য রাখেন। নেতাজীর প্রতিকৃতিকে মাল্য অর্পণ করে অধ্যাপক বিদিত কুমার দাস  নেতাজীর জীবনাদর্শ, ত্যাগ  দেশপ্রেমের  কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।  অমল গুপ্ত ইতিহাসের  নানা  তথ্য তুলে ধরে  প্রমা করার চেষ্টা করেন  নেতাজীর  বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় নি রাশিয়ার সাইবেরিয়ার জেলে বন্দি করে রেখে  নির্যতন চালানো হয়। নেহরু পরিবার সব জানতো। কান্দি বান্ধবর সম্পাদক নব কুমার   মুখার্জী  নেতাজির অবদানের কথা স্মরণ করেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট সমীরণ  কৃষ্ণ মন্ডল নেতাজি সুভাষ চন্দ্র বসুর  স্বাধীনতা  সংগ্রামের ইতিহাস ব্যাখ্যা করেন।  কবি মলয় মিশ্র, কুণালকান্তি সিংহ  প্রমুখ  নেতাজিকে স্মরণ করেন।  সমাজকর্মী পঞ্চানন দাস ও শিবনাথ গুপ্তর  পরিবারের পক্ষ্যে প্রাক্তন পাবলিক প্রসিকিউটর  

সুভাষ গুপ্ত, অশোক গুপ্ত, মনি রুপা রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এই মিউজিয়ামের সঙ্গীত শিল্পী ও কোয়েল সঙ্গীত   সন্থার  শিল্পীরা সংগীত পরিবেশন করেন। কান্দি তথ্য সংস্কৃতি  সন্থার শিল্পীরাও   নেতাজির জন্ম তিথি  পালন করে। গণেশ হাঁসদার পরিচালনায় এই অনুষ্ঠানে পল্টু দেব ও অন্যানরা  সঙ্গীত পরিবেশন করেন।  মিউজিয়ামের কর্ণধার বিশিষ্ট গবেষক প্রণব আচার্য্য এই  অনুষ্ঠানে পৌরো হিত্য করেন। আজ কান্দি শহরে তৃণমূল কংগ্রেস দল ও নানা কার্যসূচির মাধ্যমে নেতাজিকে  স্মরণ করে।  তৃণমূল কংগ্রেস আজকের দিনটি দেশ নায়ক দিবস হিসেবে  পালন করে। মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এক শোভা যাত্রায়  পা মেলান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কলকাতাতে  পৃথক অনুষ্ঠানে  পরাক্রম দিবস হিসেবে  নেতাজির জন্ম দিবসটি পালন করেন। এই উপলক্ষ্যে আন্তজাতিক সম্মেলনে   নেতাজির  কর্মময় জীবনর নানা প্রসঙ্গ তুলে  শ্রদ্ধা জানান।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.