Header Ads

স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মবার্ষিকী পালন করল কেশব ক্লাবের


সুব্রত দাস, বদরপুর : স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মবার্ষিকী দেবেন্দ্রনগরে পালন করল কেশব ক্লাব। প্রথমে মাল্যদানের পর প্রদীপ প্রজ্বলন ও পুষ্পাঞ্জলি মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। শুভারম্ভ পর আগত যোগ শিক্ষক শমিষ্ঠা মুহুরী যোগ অভ্যাস করান। তারপর ক্লাবের সভাপতি এস দাস স্বামী বিবেকানন্দের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ অনুযায়ী ছাত্র ও যুব সমাজের দায়িত্ব, কর্তব্য ও জীবনযাপন বিষয়ে বক্তব্য রাখেন।তিনি বলেন,স্বামী বিবেকানন্দ ছিলেন যুব সমাজের প্রতীক। এদেশে হিন্দুত্ববাদকে এক নতুন দিশা দেখিয়েছিলেন তিনি। এই সামান্য জীবনকালেই দেশ ও দেশের বাইরে হিন্দু ধর্ম 

সম্পর্কে মূল ধারণাটাই বদলে দিয়ে যান স্বামী বিবেকানন্দ। তিনি আরও বলেন, রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য বিবেকানন্দ চিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে বেদান্ত,ভারতীয় দর্শন ও হিন্দু ধর্ম সম্পর্কে প্রচার করেন। বিবেকানন্দের কাছে ধর্ম কেবলমাত্র মানুষের বিশ্বাস ও মৌলিক অনুভূতিই নয়। বরং,তার ব্যাপক সামাজিক ও ব্যবহারিক তাৎপর্যও বিদ্যমান। শুদ্ধতম ধর্মানুভূতি সম্পন্ন মানুষ সমাজের চালিকা শক্তি। এরা সমাজের আন্তঃ সম্পর্ককে দৃঢ় করে। আর দশজনের হিত সাধন করে। সমাজকে চালিত করে প্রগতির দিকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ক্লাবের সভাপতি এস দাস,সহ-সভাপতি বাপ্পা রায়,সম্পাদক সুব্রত কুমার মালাকার,সহ-সম্পাদক বিশ্বজিৎ সাহু,কোষাধ্যক্ষ নির্মল দাস,মিডিয়া ইনচার্জ সুব্রত দেব,স্পোর্টস্ ইনচার্জ নরেন রায় চৌধুরী,পৃথম দাস প্রমুখও। অনুষ্ঠানের সমাপন রাষ্ট্রীয় গীতের মাধ্যমে ঘটে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.