মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ১৬ জানুয়ারি জি এম সি-তে টিকাকরণের সূচনা করবেন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : ১৬ জানুয়ারি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে রাজ্যে প্রথম করোনা প্রতিষেধক দেওয়া শুরু হবে। রাজ্যে ১ লাখ ৫৬ হাজার ব্যক্তিকে দুটি করে ডোজ দেবার জন্যে তালিকা তৈরি করা হয়েছে। রাজ্যে ৬৯ টি কেন্দ্রে এই ভ্যাক্সসিন দেওয়া হবে। আজ বাজালিতে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আগে ডাক্তার নার্স স্বাস্থ্য কর্মী, তারপর পুলিশ, তারপর ৫০ বছরের উর্দ্ধে বয়স্ক মানুষদের দেওয়া হবে। মন্ত্রী সাংবাদিকদের সব শেষে ভ্যাকসিন দেওয়া হবে। ইতিমধ্যে রাজ্যে ১৭ কার্টুন কোভিশিল্ড ও কভ্যাক্সিন ভ্যাকসিন এসেছে।









কোন মন্তব্য নেই