Header Ads

কভাক্সিনের দ্বিতীয় ব্যাচ বড়ঝাড় বিমান বন্দরে এসে পৌঁছলো



নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি,
উত্তর পূর্বাঞ্চলের  জন্য কভেক্সিনের দ্বিতীয় ব্যাচটি বুধবার বড়ঝাড় স্থিত অন্তরাষ্ট্রীয় বিমানবন্দরে এসে পৌঁছায়। তিনটি বাক্সে করে ইন্ডিগো বিমানদ্বারা হায়দ্রাবাদ থেকে ভ্যাকসিন (৭৮,5কেজি) গুয়াহাটিতে পৌঁছেছে।







ওদিকে ইমফলের অন্তরাষ্ট্রীয় বিমানবন্দরে বুধবার কোভিড ভ্যাকসিনের প্রথম ব্যাচ টি এসে পৌঁছায়। ইন্ডিগো বিমানে করে পাঁচটি বক্স  (১৬০ কেজি) মুম্বাই থেকে মনিপুরে নিয়ে আসা হয়েছে।মণিপুরের মুখ্যমন্ত্রী সে সময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
ওদিকে প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতেও বুধবার   কোভিড ভ্যাকসিনের প্রথম ব্যাচ টি এসে পৌঁছায়।পাঁচ কার্টন করে (১৬০কেজি) ভ্যাকসিন মুম্বাই  ভায়া কলকাতা  হয়ে আগরতলা পৌঁছায়।
১৬ জানুয়ারি থেকে শুরু হবে টিকাকরণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.