কংগ্রেস এখন মুসলিম লিগে পরিণত,ভিডিও বার্তা জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য
সুব্রত দাস,বদরপুর: বিধানসভায় শিক্ষামন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার মাদ্রাসা বিল নিয়ে উত্তপ্ত রাজ্য।মঙ্গলবার এই বিলের প্রতিবাদ জানিয়ে আমসার আন্দোলনে সামিল হয়েছে করিমগঞ্জ জেলা কংগ্রেস।এমনকী সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে বক্তব্য রেখেছেন জেলা কংগ্রেস দলের বর্ষীয়ান জেলা সভাপতি সতু রায়।অন্যদিকে কংগ্রেসের এমন পদক্ষেপে ভিডিও বার্তা জারি করে বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্থ সহ সতু রায়কে আক্রমণ করেন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য।বর্তমানে কংগ্রেস মুসলিম লিগে পরিণত হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।মাদ্রাসা বন্ধ ইস্যুকে কেন্দ্র করে একুশের নির্বাচনের ফায়দা নিতে সক্রিয় হয়েছে বিরোধী দলগুলো।বিশেষ করে করিমগঞ্জ কংগ্রেস।উত্তর করিমগঞ্জে প্রায় কয়েক হাজারের মতো মুসলিম ভোট বেশি রয়েছে কংগ্রেসের। আগামী ভোটই নির্ণায়ক হতে চলছে উত্তর করিমগঞ্জে।ফলে এই ভোটের নজর রয়েছে কংগ্রেসের।মুসলিম ভোট দখল রাখতে মরিয়া প্রয়াস চালাচ্ছে কংগ্রেস ও এআইইউডিএফ।ফলে বিধানসভায় এই বিলের বিরোধিতা করে সবর হয়েছেন কমলাক্ষ দে পুরকাস্থ। বেদ ও উপনিষদের সঙ্গে কোরান পড়ার মন্তব্য করেছেন বিধায়ক। অন্যদিকে,মঙ্গলবার আমলার আন্দোলনে সামিল হয়েছেন সতু রায়। একদিকে যখন কমলাক্ষ ও সতু নিজ কেন্দ্রের মুসলিম ভোট দখলে প্রয়াস চালাচ্ছেন তখন অন্যদিকে তাদের ঝুলিতে থাকা বাদবাকি হিন্দু ভোটগুলো কেড়ে নেওয়ার প্রয়াসে রয়েছেন সুব্রত ভট্টাচার্য। ফলে সতুবাবুর আন্দোলনে শামিল হওয়া মাত্রই ভিডিও বার্তা জারি করে কংগ্রেসকে পাল্টা দিয়েছেন তিনি। এবং উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষবাবুর মন্তব্যকে ধিক্কার জানিয়েছে জেলা বিজেপি।









কোন মন্তব্য নেই