গরু-কয়লা পাচারে ১০০ জন ওসি অভিযুক্ত
কলকাতা : গুয়াহাটি, পশ্চিমবঙ্গে গরু কয়লা পাচার কান্ডে প্রায় ১০০ জন ওসি, প্রায় ২৪ জন আই পি এস অফিসার অভিযুক্ত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ই ডির তদন্তে এই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। এই চক্রের প্রধান এনা মূল হকের ঘনিষ্ট ব্যাবসায়ী গণেশ বাগাড়িয়া ও অনুপ মাঝি হিসাব রক্ষক নিরোজ সিংহদের কম্পিউটার এক্সেল সিট ঘেঁটে এই ওসি আই পি এস অফিসারদের নাম পেয়েছে তদন্তকারী অফিসাররা।সি বি আই এবং ই ডি এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সন্থা কোল ইন্ডিয়া, বিএস এফের দুর্নীতির তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে কয়েকশ কোটি টাকা হাওযালার মাধ্যমে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে।অসমে কয়লা গরু, সুপারি সার চোরা পাচারের ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে। বরাক উপত্যকা তে দুর্নীতি চলছে, মেঘা লয়ে কয়লার দুর্নীতি বরাবর চলছে। ইঁদুরের গর্ত রেট হোল কয়লা দুর্নীতি অব্যাহত।









কোন মন্তব্য নেই