Header Ads

মহিলা সেজে ডাকাতি করতে গিয়ে পাথারকান্দি পুলিশের জালে কুখ্যাত দুই ডাকাত

 

সুব্রত দাস, বদরপুর : পাথারকান্দি থানার ওসি সঞ্জীব তেরাং- এর নেতৃত্বে পুলিশের বিশেষ পেট্রোলিং  তৃপ্তি হোটেল সংলগ্ন ৮ নং জাতীয় সড়কে পায়চারী করার সময় এক বড় সাফল্য মেলে। মহিলা সেজে ডাকাতি করতে গিয়ে করিমগঞ্জ জেলার পাথারকান্দি পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র - সস্ত্র ধরা পড়ল দুই কুখ্যাত ডাকাত। এদের একজনের নাম জয়নুল হোসেন (৩২), অন্যজনের নাম ইকবাল হোসেন (২৪)। এদের প্রথম জনের বাড়ি পাথারকান্দির দুর্লভপুর এবং অপরজনের নাম আলাপুরে। জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ জাতীয় সড়কের পাশে পায়চারী করার সময় পুলিশের নজরে পড়ে এক মহিলা সহ দুই সন্দেহভাজন পুরুষের ।পুলিশ এদের গতিবিধি লক্ষ্য করে আটক করার চেষ্টা করলে তারা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা করে। তবে পাথারকান্দি পুলিশের দল তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে ব্যর্থ প্রমাণ করে দুজনকে আটক করতে সক্ষম হয় এবং এক জন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে পুলিশ একটি ধারালো ডেগার সহ আরও অস্ত্র - সস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে ।এরা এলাকার কুখ্যাত ডাকাত বলে জানিয়েছেন ওসি। তাদের আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.