অসমে এন আর সি ছুট রা ভোট দিতে পারবেন
অমল গুপ্ত, গুয়াহাটি : অসমে এন আর সি ছুট ১৯ লক্ষ মানুষের ভাগ্য আজও ঝুলে আছে। এন আর সি কর্তৃপক্ষ আদালতে হলফ নামা দাখিল করে বলেছে স্থানীয় বাসিন্দা না হওয়া সত্ত্বেও লখ্যাধিক মানুষের নাম তালিকাতে ঢুকেছে। আর জি আই আজ পর্যন্ত গেজেট নোটিফিকেশন জারি করে এন আর সি-কে স্বীকৃতি জানায়নি। ১৬০০ কোটি টাকা খরচ করে ৫৫ হাজার সরকারি কর্মচারীকে কাজে লাগিয়ে এন আর সি কর্তৃপক্ষ বিজেপি সরকারকে যে ভাবে বিপদে ফেলে দিল তার নজির দেশে নেই। এন আর সি কর্তাকে জেলে পুরার বদলে পুরস্কার দেওয়া হল। নামছুট ১৯ লক্ষ মানুষ অধিকাংশ ভারতীয় নাগরিক। এই নাগরিকদের এক বৃহৎ অংশ মানসিক যন্ত্রনাতে ভুগছেন। আবার অনেকে মারাও গেছেন। তার দায়িত্ব কি সরকার নেবে। নামছুট ১৯ লক্ষকে ভোটদানের অধিকার দেওয়ার নামে রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধি করতে চাইছে সরকার। ডি ভোটার লক্ষাধিক তারাও ভারতীয় তাদেরকে কেন ১৯৯৭ সাল থেকে ভোট দানের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এর উত্তর নেই কল্যাণকামী সরকারের কাছে। ডিটেনশন ক্যাম্পে বিনা চিকিৎসায়, মানসিক যন্ত্রনা ভোগ করে ২৭ জন মারা গেছেন। তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। সরকার তাদের দায়িত্ব নেইনি। এখন ১৯ লক্ষ মানুষকে সীমাহীন মানসিক যন্ত্রনার দিকে ঠেলে দিয়ে ভোট দানের সুযোগ দিয়ে রাজনৈতিক মুনাফা লুটতে চাইছে সরকার রাজনৈতিক মহল সেই অভিযোগ বার বার করে যাচ্ছে।









কোন মন্তব্য নেই