রাজ্যবাসীর সুস্বাস্থ্য কামনা করেন পদ্মশ্রী ইলিয়াস আলী
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : পদ্মশ্রী ডাক্তার ইলিয়াস আলী নতুন বছরে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে সুস্বাস্থ্য কামনা করলেন। তিনি আশা করেন, মানুষ করোনা সংক্রমণ থেকে মুক্তি পাবে, আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। তিনি দেশের ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক ব্যবস্থা যাতে কায়েম থাকে তা সুনিশ্চিত করার উপর জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে যে বক্তব্য রেখেছেন তা খুবই প্রাসঙ্গিক। তিনি বলেছেন, হিন্দু মুসলিম নির্বিশেষে কোনো ধরনের বৈষম্য না করে দেশেকে পরিচালনা করার সংকল্প নিয়ে তিনি এগোচ্ছেন। আলীগড় মুসলিম ইউনিভার্সিটি ১০০ বছরের উজ্জ্বল ইতিহাস তুলে ধরেছেন বিশ্ববাসীর কাছে। সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত তুলে ধরেছে। উর্দু, আরবি, পার্সি, বিজ্ঞান সহ প্রতিটি দিকে বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জল করেছে। প্রধানমন্ত্রীর এই ভাষণ দেশের ধর্ম নিরেপক্ষ গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করবে বলে মনে করেন গ্লোবাল হাসপাতালের কর্ণধার ডাক্তার ইলিয়াস আলী। এই প্রসঙ্গে তিনি পাকিস্তানের এক ঘটনা তুলে ধরেন। সেখানে এক হিন্দু ধর্মীয় স্থান ধ্বংস করার অপরাধে পাকিস্তানের সুপ্রিমকোর্ট মুসলিম হামলাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।









কোন মন্তব্য নেই