Header Ads

জাতীয় ভোটার দিবস পালন বদরপুরে

সুব্রত দাস, বদরপুর : সোমবার সমস্ত জেলার ন্যায় বদরপুরেও পালন করা হলো জাতীয় ভোটার দিবস। ভোটার সচেতনতার লক্ষ্যে সকাল সাড়ে ১০ টা নাগাদ এক পদযাত্রা বের করা হয়। বদরপুর ঘাট সার্কেল অফিস থেকে শুরু করে বদরপুর নবীনচন্দ্র কলেজ এবং আবার নবীনচন্দ্র কলেজে থেকে শুরু করে বদরপুর ঘাট সার্কেল অফিসে গিয়ে শেষ হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বদরপুরের সার্কেল অফিসার দিব্যাজ্যোতি গগৈ,নতুনভার প্রাপ্ত বদরপুরের ওসি,বদরপুর নবীনচন্দ্র কলেজে অধ্যক্ষ,বিজেপি নেতা দীপক দেব,জেলা পরিষদ এনাম উদ্দিন,আসুক উদ্দিন প্রমুখও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.