Header Ads

ব্যাংক প্রতারণার দায়ে আটক পশ্চিম সোনাই উন্নয়ন সংস্থার চেয়ারম্যান

নয়া ঠাহর প্রতিবেদন, শিলঢর : ব্যাংক প্রতারণার দায়ে আটক পশ্চিম সোনাই উন্নয়ন সংস্থা, সাধুটিল্লা ও ফকিরটিল্লা মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান, রাজকুমার নুনিয়া, ওরফে নেপু নুনিয়া। বিশেষ সুত্রে প্রাপ্ত তথ্য মতে প্রকাশ স্থানীয় কিছু ভুক্তভোগী  লোকের দায়ের করা এজাহারের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে গত রবিবার ঘুংঘুর পুলিশ রাজকুমার নুনিয়াকে আটক করে। কিন্তু তাকে যেন তেন প্রকারে ছাড়িয়ে আনার জোর প্রয়াস অব্যাহত রয়েছে। স্থানীয় সুত্র মতে জানা গেছে যে গ্রামের নিরীহ অশিক্ষিত লোকদের নামে ব্যাংক থেকে কৃষি ঋণ নিয়ে কেউকে যথসামান্য ও কারো নামের সম্পূর্ণ ঋণের টাকা নিয়ে নিজের প্রাসাদোপম বিল্ডিংগ বানিয়েছেন রাজকুমার নুনিয়া। গোটা ঘটনা প্রকাশ্যে আসে যখন ব্যাংক কতৃক অনাদায়ী ঋণের জন্য  গ্রামের নিরীহ লোকদের নামে নোটিশ আসে। ব্যাংকের নোটিশ পেয়ে অনেকের মাথায় আকাশ ভেঙে পড়েছে। ব্যাংকের নোটিশ পেয়ে তারা যখন নেপু নুনিয়ার কাছে য়ান তখন  নেপু নুনিয়া সবকিছু ঠিক হয়ে যাবে বলে অভয়বাণী দেন কিন্তু কয়েকদিন পর পর ব্যাংক থেকে অনাদায়ী ঋণের জন্য হয়রানির শিকার হয়ে কোনো উপায় না পেয়ে তারা পুলিশের দ্বারস্থ হন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান যে নেপু নুনিয়া গ্রামের অনেক নিরীহ লোকের সাদা কাগজে সই নিয়ে রেখেছেন যাতে কোন আওয়াজ তুলতে না পারেন এবং প্রয়োজনে এই কাগজের ব্যবহার করতে পারেন। বিশেষ সুত্রে আরো জানা গেছে যে এই নেপু নুনিয়া নিজের পরিবারের অন্যান্য সদস্যদের নামেও কৃষি ঋণ নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী মহিলা জানান যে উনি ভাড়া বাড়িতে থাকেন অথচ উনার স্বামীর নামে কৃষি ঋণ মঞ্জুর করিয়ে স্বামীকে দিয়ে ব্যাংক থেকে টাকা তুলে সম্পূর্ণ টাকা এই নেপু নুনিয়া নিয়ে নিয়েছেন এখন এই ঋণ কোথায় থাকে পরিশোধ করবেন? উনি প্রশ্ন তুলে বলেন যে কেন কোন ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই কৃষি ঋণ মঞ্জুর করা হল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.