বিটিসি তে আস্থা ভোট U
অমল গুপ্ত, গুয়াহাটিঃ বিটিসির সি ই এম প্রমোদ বড়োর ভাগ্য অনিশ্চিত হয়ে পড়লো আদালতের এক রায়ের ফলে।গুয়াহাটি হাইকোর্ট আজ এক গুরুত্ব পূর্ন রায় দিয়ে বলেছেন, বিটিসির প্রধান সি ই এম পদে মনোনীত পদ নয় নির্বাচন দরকার ছিল। তাই আগামী ২৬ ডিসেম্বর এর আগে প্রমোদ বড়োকে আস্থা ভোটের সম্মুখীন হতে হবে। সেই পদে অন্যরা প্রতিদ্বন্দ্বীতা করতে পারবেন। যে জয়ী হবে তিনিই হবেন চীফ এক্সি কিউটিভ মেম্বার। প্রমোদ বড়ো বাদও পড়তে পারেন। বি পি এফের পক্ষ থেকে রিট আবেদনের পর হাই কোর্ট এই রায় দেন। বিটিসির মনোনীত মেম্বারদের ক্ষেত্রে কোর্ট স্থগিতাদেশ দিয়েছেন। অন্যদিকে, বি পি এফ প্রধান হগ্রামা মহিলারি সরকারকে চিঠি দিয়ে তার নিরাপত্তা রক্ষা করা জওয়ানদের প্রত্যাহার করে নেবার আর্জি জানিয়ে ছিলেন। তা প্রত্যাহার করে নেওয়ার পর আজ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের পুরহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট কমিটির বৈঠকে মহিলারিকে ক্যাবিনেট পর্যায়ের নিরাপত্তা বাহিনী অনুমোদন করা হয়। এছাড়া, বড়ো ভাষাকে সহযোগী সরকারি ভাষার মার্যাদা দেওয়া হয়।









কোন মন্তব্য নেই