রঞ্জিৎ দাসকে পেয়ে বিহাড়া-খাম্বার বাজার সড়ক সংস্কারের দাবি জানালেন স্থানীয়রা
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ মঙ্গলবার দুপুরে বিহাড়া হয়ে কালাইন থেকে বড়খলা যাবার পথে আসাম প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিৎ দাসের গাড়ী থামিয়ে বিহাড়ার জনগণের পক্ষে বিভিন্ন সমস্যার সমাধানের দাবি জানান এলাকার বিশিষ্ট নাগরিক সুবির দাস। দাবি গুলির মধ্যে ছিল বিহাড়া খাম্বার বাজার সড়কের সংস্কার ও গড়েরভিতর জিপিতে প্রধান মন্ত্রী আবাস যোজনার জিও টেক প্রসঙ্গ। সভাপতি রঞ্জিৎ দাস আশ্বাস দিয়ে বলেন বিহাড়া খাম্বার বাজার সড়কের জন্য আসাম মালা প্রকল্পের অধীনে অর্থ বরাদ্দ করা হয়েছে। শীঘ্রই এই রাস্তার কাজ শুরু হবে বলে রঞ্জিৎ দাস সুবীর দাসকে
আশ্বাস দেন। তাৎপর্যপূর্ন ঘটনা হল রঞ্জিৎ দাসের সামনে গৌতম রায় জিন্দাবাদ জয়ধ্বনী তোলেন কিছু স্থানীয়রা। রঞ্জিৎ দাসের সফর সঙ্গী ছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়, কাছাড় জেলা বিজেপি সভাপতি কৌশিক রাই ও বন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।









কোন মন্তব্য নেই