শিলচরের কুম্ভীরগ্ৰাম বিমানবন্দরে কোভিড-১৯ টেস্টিং ২৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত
![]() |
বিশ্বদীপ গুপ্ত
শিলচর: গতকাল থেকে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত শিলচরের কুম্ভীরগ্ৰাম বিমানবন্দরে কোভিড-১৯ টেস্টিং স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন কাছাড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমিত সত্তাওয়ান। বিপুল সংখ্যক লোকের নিরাপত্তায় নিযুক্ত সুরক্ষা বাহিনীর জন্য এ ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত বরাক উপত্যকায় বিভিন্ন সরকারী ও রাজনৈতিক সভার জন্য বহু সংখ্যক লোক সফর করবেন।সত্তাওয়ান আরও জানান যে, যাত্রীদের সুবিধার্থে কাছাড়ের বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা উধারবন্দের নিকটবর্তী শিলচর সিভিল হাসপাতালে গিয়ে কোভিড পরীক্ষা করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
যাত্রীদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ট্রেসিং সিস্টেমের মাধ্যমে উক্ত স্বাস্থ্যকেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ রাখবেন বলেও জানা গেছে । এছাড়াও জেলা প্রশাসনের জারি করা একটি নির্দেশ অনুযায়ী সরকারি ও রাজনৈতিক বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশেষ সূত্রে খবরটি জানা যায়।
সৌজন্য: কেআরসি টাইমস










কোন মন্তব্য নেই