ত্যাগ, কঠোর শ্রম ও সাধনার দ্বারাই প্রকৃত সংবাদ পরিবেশন করা সম্ভব : কনকসেন ডেকা
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ বর্তমানের সাংবাদিকদের ত্যাগ স্বীকার করতে শিখতে হবে, তবেই পকৃত সংবাদ পরিবেশন সম্ভব হবে। কঠোর পরিশ্রম, সাধনা এবং ত্যাগের দ্বারাই আমরা প্রকৃত সংবাদ পরিবেশন করতে সম্ভব হব। সাম্প্রতিক কালে অতি দ্রুত, সহজ এবং লাগাম ছাড়া সাংবাদিকতা সমাজে এবং বিশশৃংখলতার সৃষ্টি করবে। অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি তথা 'অগ্রদূত' পত্রিকার মুখ্য সম্পাদক, সাংবাদিকতার মহীরূহ স্বরূপ কনকসেন ডেকা এই গুরুত্বপূর্ণ মন্তব্যটি করেন। কভিদ সৃষ্ট পরিবেশ পরিস্থিতির জন্য স্থগিত থাকা দিসপুর প্রেছ ক্লাবের পুরষ্কার বিতরণীর অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মন্তব্য করেন ডেকা। এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিশিষ্ট সাংবাদিক বৈকুণ্ঠ নাথ গোস্বামী, জেষ্ঠ্য সাংবাদিক অমল গুপ্ত এবং দিসপুর প্রেছ ক্লাবের সভাপতি নরেন হাজেরিকা। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ্যনীয় অবদানের জন্য ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে পুরষ্কার প্রদান করেন প্রবীণ সাংবাদিক ডেকা। অসম তথা উঃ-পূর্বাঞ্চলের প্রথম মহিলা সম্পাদকের গুরুদায়িত্ব বহন করে সংবাদ জগতে উল্লেখ্যনীয় অবদানের জন্য
'সাদিন' পত্রিকার সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক অনুরাধা শর্মা পূজারীকে 'সম্পাদক বঁটা-2020' প্রদান করা হয়। একজন মহিলা সম্পাদক হিসেবে পুরষ্কার গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন শর্মা বরপূজারী।
একইভাবে সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের সঙ্গে আরক্ষীর সম্পর্ক মধুর করে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসা অসম আরক্ষীর মুখ্য জনসম্পর্করক্ষী আধিকারিক রাজীব শইকীয়াকে 'সংবাদ বান্ধব বঁটা-২০২০' প্রদান করা হয়। সাংবাদিকদের বিভিন্ন কল্যানকামী কার্যসূচীর রূপায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসা তথা সাংবাদিক সংগঠন গুলোকে ঐক্যবদ্ধ করে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য 'দ্যা ছেন্টিনেল' পত্রিকার জেষ্ঠ্য সাংবাদিক মৌসম জ্যোতি বৈশ্যকে 'সাংবাদিক সংগঠক, কল্যাণ বঁটা - ২০২০' র জন্য নির্বাচন করেছে দিসপুর প্রেছ ক্লাব।বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে উল্লেখ্যনীয় অবদানের জন্য
নিউজ ১৮ অসম নর্থ ইষ্টের ইভা মহন্তকে 'নিউজ এংকর বঁটা - ২০২০' প্রদান করা হয়। অসমের কারিগরি শিক্ষার যুগান্তকারী পরিবর্তন, কারিগরি শিক্ষার গবেষক তথা অসমের কারিগরি শিক্ষা বিভাগের সঞ্চালক ডঃ অতুল বরাকে 'জ্ঞানজ্যোতি বঁটা - ২০২০' প্রদান করা হয়। নিষ্ঠা, সততা এবং দক্ষতায় অসমের আরক্ষীর গৃহ নির্মাণ পরিষদকে এক নতুন মাত্রা প্রদান করা তথা আরক্ষী এবং জনসাধারণের মধ্যে সু-সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করার জন্য অসম গৃহ নির্মাণ পরিষদের পরিচালন সম্পাদক অরবিন্দ কলিতাকে 'জনহিতৈষী আরক্ষী বঁটা -২০২০' প্রদান করা হয়েছে। সমাজে শান্তি - শৃঙ্খলা সম্প্রতি, মানবতা অটুট রাখার স্বার্থে জনগনের মন থেকে অন্ধ বিশ্বাস দূরীকরণ করে 'ডাইনী' প্রথার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার জন্য মানবাধিকার তথা সমাজকর্মী ডঃ দিব্যজ্যোতি শইকিয়াকে 'মানবতা বঁটা - ২০২০' প্রদান করা হয়। পুরষ্কার গ্রহণ করে তিনি বলেন রাষ্ট্রীয় এবং আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে তিনি স্বীকৃতি পেয়েছেন যদিও, আজ নিজ রাজ্যের দিসপুর প্রেছ ক্লাবের থেকে এই সন্মান লাভ করে তিনি যারপরনাই আনন্দিত হয়েছেন।
উল্লেখ্য যে, দিব্যজ্যোতি শইকিয়া বিশ্ব সংবিধান এবং সংসদ সংস্থার আন্তঃরাষ্ট্রীয় সদস্য এবংবিশ্ব মানব অধিকার সুরক্ষা আয়োগের আন্তঃরাষ্ট্রীয় সদস্য। মানবতার দৃষ্টিতে দুস্থ রোগীদের চিকিৎসা প্রদান তথা সকলের স্বাস্থ শীর্ষক নিতীকে সম্বল করে বিভিন্ন রোগের নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব প্রদান করে আসাম নেমকেয়ার হাসপাতালের স্বত্তাধিকারী, বিশিষ্ট চিকিৎসক ডঃ হিতেশ বরুয়াকে 'জীবন সঞ্জীবনী বঁটা - ২০২০' প্রদান করা হয়। অসম অলিম্পিক সংস্থার সম্পাদক তথা ক্রীড়া এবং যুব কল্যাণ পরিষদের সদস্য সচিব লক্ষ্য কোঁয়রকে 'যুব রাজনৈতিক বঁটা - ২০২০' প্রদান করা হয়। ভ্রাম্যমান থিয়েটার, অসমিয়া চলচিত্র, টি ভি ধারাবাহিক ইত্যাদিতে অভিনয়ের মাধ্যমে সাংস্কৃতিক জগতে অবদানের জন্য অভিনেত্রী মুন্নী ফুকনকে 'অভিনেত্রী বঁটা - ২০২০' প্রদান করা হয়। ভ্রাম্যমান থিয়েটারে প্রবেশ করেই জনগনের বিপুল সমাদর লাভ করা 'হেঙুল' থিয়েটারের অভিনেত্রী নির্মলী এস বরাকে 'নবাগতা অভিনেত্রী বঁটা - ২০২০' প্রদান করা হয়। সমাজে সংগঠিত ঘটনাবলীর উপর সতর্ক দৃষ্টি রেখে বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্য বিশিষ্ট সমাজ কর্মী যুবনেতা জিতুল ডেকাকে 'জাগ্রত যুব বঁটা - ২০২০' এবং অসম উগ্রপন্থীর সমস্যআর বিরুদ্ধে তথা বিভিন্ন জাতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে সাহসী পদক্ষেপের জন্য অভিজিত শর্মাকে 'সাহসী বঁটা - ২০২০' প্রদান করা হয়।










কোন মন্তব্য নেই