দিসপুর প্রেস ক্লাবের সম্বর্ধনা সভা
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের নিরবচ্ছিন্ন সমাজ সেবা ত্যাগ, গণতন্ত্রকে শক্তি শালী করে আজ গুয়াহাটি দিসপুর প্রেস ক্লাবের পঞ্চম বার্ষিক প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষ্যে আজ বিশিষ্ট সমাজ কর্মী সাহিত্যিক শঙ্কর দাস একথা বলেন।এই প্রসঙ্গে গতকালের দিসপুর প্রেস ক্লাবের অনুষ্ঠানে মুখ্য অতিথি তথা বিশিষ্ট সাংবাদিক কনকসেন ডেকার এক বক্তব্য স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে।তিনি সাংবাদিকদের ত্যাগের প্রসঙ্গে বলেন,উপেন দাস ক্যাবিনেট মন্ত্রী পদে ছিলেন তার বাড়ি গিয়ে দেখা গেল তার বাড়ির ছাদ দিয়ে বৃষ্টির জল পড়ছে।জিজ্ঞাসা করা হল কেন জল পড়ছে, জবাবে বিস্ময়কর জবাব দিয়ে বলেন, হাতে পয়সা নেই, মন্ত্রিত্ব গেলে বাঁচি, উকিলগিরি করলে হাতে কিছু পয়সা আসতো, বাড়িটি সংস্কার করতে পারতাম। ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরেন কনকসেন ডেকা। আজ পরিবহন বিভাগ এবং দক্ষতা বিকাশ নিগমের ম্যানেজিং ডিরেক্টর আনন্দ প্রকাশ তিওয়ারী এবং সমাজ কর্মী, ব্যবসায়ী হাবিব মাহমুদ চৌধুরী ও সাংবাদিকদের গুরু দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। জন সংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর প্রমোদ কুমার দত্ত সাংবাদিকদের নানা ভুল ভ্রান্তির কথা উল্লেখ করেন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কুঞ্জমোহন রায় প্রেস ক্লাবের জনহিতকর কাজ কর্মের কথা তুলে ধরেন। দিসপুর প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি বর্তমান উপদেষ্টা বাংলা নিউজ পোর্টাল নয়া ঠাহর-এর সম্পাদক অমল গুপ্ত, বর্তমান সভাপতি নরেন হাজারিকা, প্রাক্তন সভাপতি বৈকুণ্ঠ গোস্বামী প্রমুখদের হাত থেকে ৩১ জন সাংবাদিক, সমাজকর্মী প্রশংসাপত্র গ্রহণ করেন। আরশাদ বরা, রিদীপ, করবি শইকিয়া, হালিমা বেগম, অনুপমা ডেকা, প্রমুখ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তোলেন।









কোন মন্তব্য নেই