Header Ads

বরাককে বঞ্চিত করে বিজেপির দুর্গ দখলের স্বপ্ন সফল হবে না

 


শিলচরঃ আজ সাউথ আসাম আনএপ্লয়েড ইউথ এসোসিয়েশনের পক্ষ থেকে শিলচর নরসিংটোলা ময়দানে গৃহীত অনশন কর্মসূচির মঞ্চে সৌয়ার কর্মকর্তাদের সাথে দেখা করেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর সদস্যরা। এই মঞ্চ থেকে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট-এর মূখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বরাকের নায্য দাবিতে এখানের ছেলেমেয়েরা গত চারদিন ধরে অনশন করে যাচ্ছে কিন্তু না বরাকের মানুষ, না নেতৃস্থানীয় কেউ, না সামাজিক সংগঠন এদের কাছে এসে সহমর্মিতা প্রকাশ করছেন না এদের দাবি নিয়ে সোচ্চার হচ্ছেন।

তিনি বলেন যদিও অসম সরকারের বিভিন্ন বিভাগে চাকরি হচ্ছে কিন্তু বরাকের প্রার্থীরা সর্বদাই বঞ্চিত থাকছেন। ইদানীং নার্সের ৩০০ চাকরি হয়েছে, বরাক থেকে পেয়েছেন মাত্র ৫ জন।

টেট শিক্ষকের ৫০০০ পদের বিপরীতে বরাক থেকে পেয়েছেন ২৫ জন।

অথচ জেলাভিত্তিক হিসাব ধরলে বরাক উপত্যকা থেকে পাওয়ার কথা ৮০০ জনের।

তিনি আরো বলেন যে আজ করিমগঞ্জে শাষক দলের বিশাল রাজ্য সম্মেলন চলছে, সব নেতা মন্ত্রী বরাকে উপস্থিত রয়েছেন অথচ কারুর একবার ও সময় হয়নি সৌয়ার এই অনশনরত ছেলেদের সাথে এসে কথা বলার।

তিনি বরাকের সব ছাত্র যুব সমাজকে সৌয়ার পাশে এসে বরাকের ছেলে মেয়ের চাকরির দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এই ইস্যুতে ভবিষ্যতে বৃহত্তর  আন্দোলনের পথে হাঁটবেন।

বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর পক্ষে এদিন অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন জহর তারণ, হৃষীকেশ দে, জয়দীপ ভট্টাচার্য, কল্পারম্ভ গুপ্ত, দেবরাজ দে প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.