বিহাড়ার চামেলী কর আর নেই
বি.এম.শুক্লবৈদ্য,বিহাড়াঃ বিহাড়া সৎসঙ্গ বিহার এলাকার ধর্মপ্রাণা ও মাতৃ সম্মেলন দলের প্রবীন মহিলা চামেলী কর গত ১৮ ডিসেম্বর সামান্য রোগ ভোগের পর পরলোকে গমণ করেন। উনার মৃত্যুতে এলাকার সৎসঙ্গীদের মধ্যে বিশেষ করে মাতৃ সম্মেলন দলের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানা যায়। চামেলী করের মৃত্যুতে বিহাড়া সৎসঙ্গ বিহার কর্তৃপক্ষের তরফে গভীর শোক প্রকাশ করা হয় ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। প্রয়াতা চামেলী কর ১৯৪৯ সালে জন্ম গ্রহণ করেন অধূণা বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথ পুরের মূলাগাওয়ে। মৃত্যুকালে চামেলী করের বয়স হয়েছিল ৭১ বৎসর। তিনি রেখে গেছেন একমাত্র কন্যা, জামাতা, পুত্রবধু,নাতি নাতনী সহ অসংখ্য গুণমুগ্ধজনকে।









কোন মন্তব্য নেই