বিটিসি নির্বাচন নিয়ে নাটক
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ বিটিসি নির্বাচন হয়ে গেল। প্রমোদ বড়ো সি ই এম পদে বসলেন। দু দফায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হল। কিন্তু মেম্বাররা আজও মুক্ত আকাশের তলে আসতে পারলেন না। লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছেন। প্রথমে গুয়াহাটির দুটি হোটেল তার পর শিলেঙ গিয়ে অনলাইন রাজনীতি শুরু করেছেন। প্রমোদ বলেছেন, নির্বাচনে বড্ড কষ্ট হয়েছে তাই তারা একটু ঘুরতে বেড়িয়েছেন। বিভিন্ন সূত্রের দাবি বিটিসি প্রধান হগ্রামা মহিলারির হুমকির ভয়ে সব লুকিয়েছে। এই নির্বাচনে ব্যাপকভাবে রিগিং হয়েছে বলে বি পি এফ দাবি করেছে। তাছাড়া, সাংবিধানিক রীতি নীতি মানা হয় নি। গুয়াহাটির এক সংবাদপত্রে মাহিলারি হিমন্ত বৈঠকের মিথ্যা খবর ছাপা হল। পেড নিউজ করে ব্ল্যাকমেলিং করার চেষ্টা হল। বেশি আসন পেলেও বিপি এফ-কে পরিষদ গড়তে আমন্ত্রণ করা হয়নি। বিপিএফ রাজ্যপালকে চিঠি দিয়ে পরিষদ গড়ার দাবি জানিয়েছিল। কিন্তু রাজ্যপালকে পাশ কাটিয়ে সব সিদ্ধান্ত সরকার নেয় বলে বিপি এফ দাবি করেছে।









কোন মন্তব্য নেই