Header Ads

৬৪ উগ্রপন্থীর আত্মসমর্পণ



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ আলফা সহ তিন উগ্রপন্থী সংগঠনের ৬৪ জন ক্যাডার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং ডিজিপি ভাস্করজ্যোতি মহন্তর উপস্থিতিতে অস্ত্র  সস্ত্র সহ আত্মসমর্পণ করেন। আজ শঙ্করদেব কলা ক্ষেত্রে আলফা, ডি এন এল এ,ইউ পি আর এফ-এর ৬৪ জন অস্ত্র ছেড়ে সমাজ জীবনের মূল স্রোতে ফিরে আসেন। মূখ্যমন্ত্রী  আলফার  কমান্ডার ইন চিফ পরেশ  বড়ুয়াকে রাজ্যের সার্বিক কল্যাণ এবং শান্তির লক্ষ্যে আত্মসমর্পণ করার আর্জি জানান। আলফার  শীর্ষ নেতা দৃষ্টি রাজখোয়া ওরফে মনোজ রাভার উদ্যোগে জঙ্গিরা  ফিরে আসে। ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত বলেন, যারা ফিরে আসবে, তাদের সমাজ জীবনে প্রতিষ্ঠিত করার সব ব্যবস্থা করা হবে। বলেন, পুলিশ অফিসার হিরেন  নাথ জঙ্গিদের ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ  করছেন।যারা ফিরে আসবে তাদের ৪ লাখ টাকা করে দেওয়া হবে। সেই টাকায় ব্যবসা বাণিজ্য করে  পূনর্বাসনের  ব্যবস্থা করা যেতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.