সমাজ রক্ষায় মাতৃ শক্তিকে জাগতে হবেঃ অজন্তা দেশমুখ
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ দেশ ও সমাজ গঠনে এবং ধর্ম রক্ষার্থে মহিলাদের ভূমিকা কতটা প্রয়োজনীয় ? এবং মাতৃশক্তি জাগৃত হলে সমাজের কতটুকু সংস্কার সাধিত হতে পারে ? এই বিষয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিহাড়া শিবটিলা রামকৃষ্ণ প্রভাত শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এক মাতৃ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রায় ৫০ জন মহিলা অংশ নেন। সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন রাষ্ট্র সেবিকা সমিতির বিভাগ কার্যবাহিকা অজন্তা দেশমুখ। তিনি হিন্দু ধর্ম তথা সমাজ রক্ষায় মাতৃশক্তিকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান। মহিলাদের উপর হওয়া বিভিন্ন ষড়যন্ত্রের কথা তুলে ধরে এর থেকে সজাগ থাকতে বলেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্র সেবিকা সমিতির বিভাগ সঞ্চালিকা মীরা দাস, পশ্চিম কাছাড়ের জেলা প্রচারিকা জ্ঞান্তি কৈরী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা কুটুম্ব প্রবোধন প্রমুখ রাধাকান্ত শুক্লবৈদ্য, শিপ্রা মালাকার প্রমুখ।









কোন মন্তব্য নেই