Header Ads

ধলছড়া কেন্দ্রীয় বিদ্যালয়ের ৫৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

 

বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া: বড়খলা বিধানসভা সমষ্টির ধলছরা কেন্দ্র বিদ্যালয়ের ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় মঙ্গলবার। এদিন সকাল নয়টায় বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ নিরাজ কুমার দুবে। পতাকা উত্তোলন করার পর বিদ্যালয়ের সঙ্গীত পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। তারপর প্রদীপ প্রজ্বলন করেন শিক্ষক নয়ন বর্মন, অধ্যক্ষ সহ ও অন্যান্য কর্মীবৃন্দ। প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানের প্রথমে পরিবেশিত হয় সরস্বতী বন্দনা। বন্দনার পর সংস্কৃত সঙ্গীত, কবিতা ও নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। তারপর খেলাধুলা নিয়ে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক দেবজিৎ। অন্য শিক্ষকরা স্কুলের বিষয়ে এবং ছাত্র-ছাত্রীদের জীবনের উদ্দেশ্যর প্রতিও বক্তব্য রাখেন। সর্বশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.