২৩ ও ২৪ ডিসেম্বর করিমগঞ্জে বিজেপি প্রদেশের কার্যনির্বাহী সভা উপলক্ষে বিশেষ ট্রাফিক বিধি
১) বাবা হোটেল কানিশাইল,লক্ষীবাজার রোড,বটরশি,লঙ্গাই রোড ও কর্ণমধু থেকে আসা এপি গাড়ি,অটো রিক্সা,ই-রিক্সা গুলো ২২ ডিসেম্বর দুপুর ২ টা থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত পুরো এলাকার মধ্যে চলাচল করতে পারবে না।
২)ম্যাজিক ট্রাক,৪০৭ ভারি ট্রাক ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত রাত ১২ থেকে ভোর ৪ টা পর্যন্ত চলাচল করতে পারবে।
৩)শিলচর রোড ও পাথারকান্দি রোড আসা গাড়িগুলো এ.ও.সি পয়েন্ট থেকে স্টেশন রোড দিয়ে ভায়া ব্রিজ রোড,শম্ভুসাগর পয়েন্ট হয়ে ডিসি বাংলার সামনে দিয়ে চার্চ রোড অথবা আজাদ সাগর রোড দিয়ে লঙ্গাই রোড হয়ে সিভিল হাসপাতালের সামনে দিয়ে সুভাষনগর হয়ে এ.ও.সি পয়েন্ট যেতে পারবে।
৪)লক্ষীবাজার রোড থেকে আসা যানবাহনগুলো পিডব্ল্যডি পয়েন্ট থেকে মেইন রোড দিয়ে ডিসি বাংলার সামনে দিয়ে চার্চ রোড অথবা আজাদ সাগর রোড দিয়ে লঙ্গাই রোড হয়ে সিভিল হাসপাতালের সামনে দিয়ে সুভাষনগর হয়ে এ.ও.সি পয়েন্ট দিয়ে বেরিয়ে যেতে পারবে।
৫)সেটেলমেন্ট রোড থেকে আসা যানবাহনগুলো আজাদ সাগর পয়েন্ট দিয়ে লঙ্গাই রোড হয়ে সিভিল হাসপাতালের সামনে দিয়ে সুভাষনগর হয়ে এ.ও.সি পয়েন্ট দিয়ে বেরিয়ে যেতে পারবে।
৬) লঙ্গাই ও কর্ণমধু রোড থেকে আসা যানবাহনগুলো আজাদ সাগর রোড তেমাথা ভায়া থেকে লঙ্গাই রোড হয়ে সিভিল হাসপাতালের সামনের দিয়ে সুভাষনগর হয়ে এ.ও.সি পয়েন্ট দিয়ে বেরিয়ে যেতে পারবে।
জেলার ট্রাফিক নিয়ন্ত্রন বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে,প্রয়োজনে উল্লেখিত বিধি-নিষেধের পরিবর্তন করা যেতে পারে।









কোন মন্তব্য নেই