Header Ads

৬১র ভাষা আন্দোলনের সেনানী তথা বিশিষ্ট শিক্ষিকা যূথিকা দাসের জীবনাবসান

বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ রবিবার সন্ধ্যা ০৪.৫৮ মিনিটে প্রয়াত হলেন ৬১র ভাষা আন্দোলনের সেনানী তথা বড়খলা অঞ্চলের বিশিষ্ট শিক্ষিকা যূথিকা দাস। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৬ বৎসর। উনার ছাত্র জীবনে ১৯৬১ ইংরেজীর ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে কারাবরণ করেন তিনি। উল্লেখ্য ০১.০২.১৯৪৪ ইং বড়খলার বিশিষ্ট নাগরিক স্বর্গীয় ঈশ্বর চন্দ্র দাস ও প্রমিলা বালা দাসের ৬ষ্ট কন্যা যূথিকা দাস বড়খলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করে ৫৪০নং ধূমকর সাবিত্রী সুন্দরী নিম্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ২০০০ ইংরেজীতে তিনি অবসর গ্রহণ করেন। উনার সাফল্যময় কর্মজীবনের স্বীকৃতি স্বরূপ ২০০৭ সালের শিক্ষক দিবসে জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সন্মানে তিনি সন্মানিত হন। অবসর গ্ৰহনের পর ঈশ্বর ভক্ত যূথিকা দাস বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কাজে নিজেকে যুক্ত রেখেছিলেন। বিশ্বহিন্দু পরিষদের আজীবন হিতচিন্তক ছিলেন তিনি। গত ২০.১২.২০২০ইং রবিবার সন্ধ্যায় বড়খলার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.