Header Ads

সরকারি মাদ্রাসা বন্ধ হবে, বিল পাশ বিধানসভাতে

অমল গুপ্ত, গুয়াহাটি : আজ বিধানসভাতে বহু বিতর্কিত  সরকারি মাদ্রাসা বিদ্যালয়গুলো তুলে দেবার জন্যে আনা  'দি  আসাম রিপিলিং বিল ২০২০' বিলটি  এ আই ইউ ডি এফ এবং কংগ্রেস দলের বাধা দানের পরও পাশ হয়ে যায়। দল দুটি ওয়াক আউট করেন। আজ কামতাপুর স্বশাসিত পরিষদ বিল, বড়ো কাছারি ওয়েলফেয়ার স্বশাসিত পরিষদ, মরান, মটোক স্বশাসিত পরিষদ বিল, আসাম টি প্লান্টেশন প্রভিডেন্ট ফান্ড এন্ড পেনশন স্কীম বিল, আসাম ট্যাক্সেসন বিল, আসাম মাইক্রো ফাইনান্স ইনস্টিটিউশন বিল, আসাম ইজি অফ ডুয়িং  বিজনেস বিল প্রভৃতি বিল প্রায় বিনা বাধায় পাশ হয়ে যায়। তিনদিনের শীত  কালীন অধিবেশন আজ শেষ হল। অধ্যক্ষ হিতেন্দ্র নাথ গোস্বামি, উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর সবকে নতুন বছরের শুভেচ্ছা জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.