বন্যা ও ধসে সাত লক্ষ হেক্টর জমি নদীতে তলিয়ে গেছে
অমল গুপ্ত, গুয়াহাটি : কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গেলেন অসমের সবথেকে বড় সমস্যা বন্যা ও ধস এবং অবৈধ অনুপ্রেবেশ। আজ বিধানসভাতে রাজ্যের ভয়ঙ্কর ধস ও বন্যা সমস্যা নিয়ে সব দলের সদস্য উদ্বেগ প্রকাশ করেন। সরকারি তথ্য তুলে জল সম্পদ মন্ত্রী কেশব মহন্ত বলেন রাজ্যের 23 টি জেলাতে বন্যার ফলে 72,54,710 বিঘা জমি ব্রহ্মপুত্র ও শাখা নদীগুলোতে তলিয়ে গেছে। অসমের বন্যা ও ধসের সমস্যাকে রাষ্ট্রিয় সমস্যা করার দাবিতে বিধানসভাতে সর্বসম্মতিক্রমে প্রস্তাব গ্রহণ করা হয়েছিলো 2012 সালের 28 জুলাই মাসে। পরে 2017 সালের 1 জানুয়ারি প্রধানমন্ত্রী অসমে এলে মুখ্যমন্ত্রী বন্যা ও ধসের সমস্যাকে জাতীয় সমস্যা বলে দাবি করে স্মারক পত্র দিয়েছিলেন। প্রধানমন্ত্রী ব্রহ্মপুত্র নদের উপর এক গবেষণা করার জন্যে 100 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। ব্রহ্মপুত্রের বন্যার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলে র অরুণা চল, নাগাল্যান্ড প্রভৃতি রাজ্য জড়িয়ে আছে, সব রাজ্যের সম্মতি নিয়ে কেন্দ্র নর্থ ইস্ট ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটি গড়ে দেয়। গত মার্চ মাসে নতুন দিল্লিতে সব রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে নীতি আয়োগের বৈঠক অনুষ্ঠিত হয়। এক খসড়া বিল প্রস্তুত করা হয়েছে। তা সংসদে দাখিল করা হবে। তা পাশ হয়ে গেলে অসমের বন্যা ও ধসের সমস্যা সমাধানের এক পথ খুঁজে পাবে।








কোন মন্তব্য নেই