খালশা সেন্টার নর্থ-ইস্টের মরিগাঁও বিদ্যালয় ভবন নির্মাণ
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : খালশা সেন্টার নর্থ ইস্ট মরিগাঁও জেলার দক্ষিণ তেঙ্গাগুড়ি এল পি স্কুলকে নতুন করে সংস্কার করে কংক্রিটের নতুন ভবন দান করে। এই সেন্টারের চেয়ারম্যান ক্যাপ্টেন পি পি সিং মারিগাঁও জেলা শিক্ষা অফিসারের হাতে নব নির্মিত ভবনের চাবি আনুষ্ঠানিক ভাবে তুলে দেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তথা খালশা সেন্টারের চেয়ারম্যান ক্যাপ্টেন পি পি সিং।
এই বিদ্যালয়টি গত বন্যাতে ধ্বংস হয়ে গিয়েছিল। করোনা উদ্ভূত পরিস্থিতিতে এই সেন্টার রাজ্যের প্রায় ৭০ টি স্থানে দুপুরের খাদ্য বন্টন করে গরিব মানুষদের। জনহিতকর কাজে নিয়োজিত নর্থ-ইস্ট খালশা সেন্টার।










কোন মন্তব্য নেই