নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি। উত্তর-পূর্বের নয় রাজ্যের খেলোয়াড়ের সমারোহে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে শুরু হলো ৩২ সংখ্যক পূব মন্ডল জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা।
কোভিড প্রটোকল মেনে খেলোয়াড়দের হর্ষ উল্লাসের মাঝে শুরু হওয়া এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অসম ক্রিয়া প্রাধিকরণ সঞ্চালক প্রধান ওমকার মল্ল কেডিয়া।
সমগ্র দেশের বিভিন্ন রাজ্য যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, ঝাড়খন্ড, ত্রিপুরা ,অরুণাচল প্রদেশ, মনিপুর,সিকিম,মেঘালয় আদি রাজ্য থেকে প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকেন অসম এথলেটিক্স সংস্থার সভাপতি লক্ষ্য কোয়র, আর উদ্যোক্তা সমিতির অধ্যক্ষ্য ধর্মকান্ত মিলীর সাথে অনেক প্রাক্তন খেলোয়াড়রাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন ।দুদিনের এই প্রতিযোগিতার ৫৩টা ইভেন্টেখেলা অনুষ্ঠিত হয়ে যায়।
প্রথম দিনে ২৪৩ পয়েন্টে শীর্ষে থাকে আসাম।
প্রতিযোগিতার শুভ আরম্ভের প্রাকমুহুর্তে ভারতীয় অ্যাথলেটিক ফেডারেশন এর পতাকার আর অসম অ্যাথলেটিক্স সংস্থার পতাকা উত্তোলন করেন ফেডারেশনের উপ সভাপতি ঋতবরণ শর্মা। ২০০ মিটার ছেলেদের দৌড় ইভেন্ট দিয়ে খেলা শুরু হয়। এরমধ্যে পয়েন্টের তালিকাতে রয়েছে যথাক্রমে ঝাড়খন্ড ১৪১ , বিহার ৯০,ত্রিপুরা৬৩, মেঘালয় ৪৫,আরুনাচল প্রদেশ ১৪,সিকিম ১০, আন্দামান ২ পয়েন্ট পেরেছে।
কোন মন্তব্য নেই