৩১ অক্টোবর পর্যন্ত ২১৭৫০টি গরু চোরা পচার হয়েছে, গ্রেফতার করা হয়েছে ১৬৬৮ জনকে
অমল গুপ্ত, গুয়াহাটি : আজ বিধানসভাতে কৃষিমন্ত্রী অতুল বরা
জানিয়েছেন অসমে গরু সিন্ডিকেট চলার খবর সরকারের হাতে নেই। তিনি কংগ্রেস দলের
নন্দিতা দাসকে জানান, গরু পাচারের বিষয়টি হোম ডিপার্টমেন্টের অধীনে পরে। ২০১৬ সাল থেকে ২০২০ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ২১৭৫০ টি গরু চোরা পচার হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১৬৬৮ জনকে। আজ বিধানসভাতে কমলাক্ষ্য দে পুরকায়স্থ
শিলচরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তি স্থাপন সম্পর্কে
সরকারের সমালোচনা করে বলেন, তার স্বপ্নের প্রকল্প ইস্ট-ওয়েস্ট করিডোর মাত্র ৩০ কিলোমিটারের জন্য সম্পূর্ণ হল না। তা না করে সরকার
অটল বিহারিকে অপমান করলেন। আজ বিধানসভাতে ভূমিরাজস্ব বিভাগের বিতর্কে দেবানন্দ
হাজারিকা, পদ্ম হাজারিকা, রূপজ্যোতি কুর্মি,
রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ অংশগ্রহণ করেন। অধ্যক্ষ হিতেন্দ্র নাথ
গোস্বামী আজ বাকি বিভাগের বিতর্ককে বাতিল করে গিলটিনে প্রয়োগ করেন। অর্থমন্ত্রী
হিমন্তবিশ্ব শর্মা ২০২০-২১ সালের ব্যয়
নির্বাহের জন্য বিনিয়োজন বিলটি পেশ করেন।









কোন মন্তব্য নেই