অবশেষে গেরুয়া বসন পড়লেন রাজদীপ গোয়ালা, অজন্তা নেওগ, বনেন্দ্র কুমার মুশাহারী
নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : যাবতীয় জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে
গেরুয়া বসন পড়লেন বরাকের কংগ্রেস বিধায়ক
রাজদীপ গোয়ালা, কংগ্রেসের
প্রাক্তন মন্ত্রী অজন্তা নেওগ এবং বিপিএফ এর প্রাক্তন বিধায়ক বনেন্দ্র কুমার
মুশাহারী। এ তিনজন নেতা মঙ্গলবার গুয়াহাটিস্থিত বিজেপি কার্য্যালয়ে
আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।
কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী প্রয়াত দীনেশ গোয়ালার পু্ত্র লক্ষীপুরের বিধায়ক
গোয়ালার বিজেপিতে যোগদান করায় বরাক উপত্যকায় চা বাগান ভোটে ব্যাপক প্রভাব পড়বে
তার সঙ্গে ২০২১ নির্বাচনে লক্ষীপুর থেকে দলীয় টিকেটের দাবীদার কাছাড় জেলার বিজেপি
সভাপতি কৌশিক রায়কে চাপে ফেলবে বলে রাজনৈতিক মহলের ধারণা।









কোন মন্তব্য নেই