ইষ্ট-ওয়েস্ট করিডোর সম্পন্ন না করে সরকার অটল বিহারী বাজপেয়ীকে অপমান করলেন অভিযোগ কমলাক্ষ্য দে পুরকায়স্থের
অমল গুপ্ত, গুয়াহাটি : আজ বিধানসভায় কমলাক্ষ্যের অপর
প্রশ্নের জবাবে পূর্ত্তমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ইস্ট-ওয়েস্ট করিডোর সম্পর্কে
বলেন, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী শ্রীরামপুর থেকে শিলচর পর্যন্ত ৬০৭ কিলোমিটার পর্যন্ত ফোর লেনের সড়কটি ২৭ টি নির্মাণ সন্থাকে তৈরি করার জন্যে দায়িত্ব
দেওয়া হয়েছিলো। তার মধ্যে ২৩ টি সন্থা ৫৮৩ কিলোমিটার কাজ সম্পূর্ণ করেছে। দুটি সন্থা কাজ
করতে পারেনি। নতুন করে ঠিকা দেওয়া হয়। নারিমবাংলো থেকে
জাতিঙ্গা অংশ এবং জাতিঙ্গা হারাঙাজাও অংশের কাজ পাহাড়ের ধসের পথ নির্মাণ সম্ভব নয়। ক্ষতিগ্রস্থ ২৫ কিলোমিটারকে বাদ দিয়ে নতুন করে ৪৯ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য আলমান্ডোজ
গ্লোবাল ইনফ্রা কনসালটেন্ট কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়। এই কোম্পানি জাপান
ইনফ্রাস্ট্রাকচার কো অপারেশন এজেনসির সহযোগে ২০২১ সালের জানুয়ারিতে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা
ধার্য করা হয়েছে।









কোন মন্তব্য নেই