কোভিড বিধি অমান্য করে অসমে থার্টিফার্স্ট পার্টি চেটে পুটে উপভোগ করলো অধিকাংশ মানুষ
অমল গুপ্ত, গুয়াহাটি : ভয়ঙ্কর সংক্রামক মারণ রোগ করোনা বছর গড়িয়ে গেল, দেশে এক কোটিরও বেশি মানুষ আক্রান্ত,1 লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ব্রিটেন থেকে করোনার নতুন স্ট্রেন ,রোগের নতুন প্রজাতি বা রকম ভেদ মানুষকে চিন্তায় ফেলে দিয়েছে। দিল্লিতে রাতে কারফিউ জারি করা হয়েছে, পঞ্জাব, মহারাষ্ট্রে 144 জারি,লক ডাউন দেওয়া হয়েছে। নতুন দিল্লি এমনকি অসমে লন্ডন থেকে দুই যাত্রী নতুন স্ট্রেন দেহে এনেছেন। অসমের স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু আজ জানিয়ে দিলেন করোনা প্রায় শেষ,আর বাধা নিষেধ নেই।তিনি এও জানিয়ে দেন আর করোনা নিয়ে টুইট বার্তা দেবেন না। অথচ রাজ্যের মুখসচিব কড়া নির্দেশ দিয়ে বলেছেন, মাস্ক ,ছাড়া দূরত্ব বিধি না মানলে শাস্তির মুখে পড়তে হবে। অসমে প্রান্তে প্রান্তে বন ভোজন,গুয়াহাটির হোটেল ,বার গুলোতে থার্টিফার্স্ট পার্টি, লেট নাইট পার্টির রমরমা, মদ মাছ মাংসের মহাভোজ এর সঙ্গে অভিজাত হোটেলগুলোতে বাইরের রাজ্য থেকে আসা নর্তকীর ভিড়, গুয়াহাটি মহানগরে যা আগে কোনোদিন দেখা যায় নি। বনমন্ত্রী পরিমল শুক্ল্যবৈদ্য জানান, কাজিরাঙাতে পর্যটকদের ভিড় জমেছে। চিড়িয়াখানা 1 জানুয়ারি খুলে দেওয়া হবে। 1 জানুয়ারি থেকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় খুলে যাবে। 5 বছরের তলের ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবে না। ফোর্থ এবং ফাইভ ক্লাস পর্যন্ত ছাত্র ছাত্রীদের সোমবার এবং শুক্র বার পাঠদান করা হবে। প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী ছাত্র ছাত্রীদের মঙ্গল বার , বৃহস্পতিবার এবং শনি বারে পাঠ দান হবে। বিদ্যালয়ের সময় সকাল 9 টা থেকে দুপুর 1টা 45 মিনিট পর্যন্ত। কেন্দ্রীয় সরকার আজ সি বি এস সির পরীক্ষার দিন ঘোষনা করেছে। দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা 4 মে থেকে শুরু হবে, আর কয়েক ঘন্টা বাদ শুরু হবে 2021 নতুন বছর,সবার প্রাথনা নতুন বছর বিপদ মুক্ত হোক,শুভ হোক।









কোন মন্তব্য নেই