Header Ads

লুরিনজ্যোতি অসম জাতীয় পরিষদের সভাপতি পদে বসলেন

 

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : আসুর প্রাক্তন সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ অসম জাতীয় পরিষদে যোগ দেওয়ার প্রথম দিন দলের দায়িত্ব তাকে দেওয়া হল। সভাপতি পদে বরণ করা হল। সভাপতি পদে বসেই কথা দিলেন, ২০২১ সালে তারাই দিসপুরের মসনদে বসবে সে বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই। তিনি কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈকে অবিলম্বে মুক্তি দেবার জোরালো দাবি তুললেন। কা আন্দোলনের জেরে জাতীয় পরিষদের গুরুত্ব বেড়েছে। রাজ্যের অধিকাংশ আঞ্চলিক দল, এক বৃহৎ সংখ্যক বিশিষ্ট নাগরিক নতুন দলের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। পবিন্দ্র ডেকা অসম গণ পরিষদ দল ছাড়ার পর বহু এ জি পি কর্মী নতুন দলে যোগ দেবে। কংগ্রেস সভাপতি রিপুণ বরার ভূমিকা নিয়ে অনেক কংগ্রেস নেতা অসন্তোষ প্রকাশ করে অসম জাতীয় পরিষদ ও বিজেপির দিকে ঝুঁকেছেন। এ আই ইউ ডি এফ এবং কংগ্রেস সমঝোতা ও প্রশ্ন চিহ্নের মুখে। এখন ও আনুষ্ঠিক সমঝোতা হয়নি। বিটিসি নির্বাচনে দুটি দলের ব্যর্থতা উভয় দলকে আরও দূরে সরিয়ে দেবে। তাই আগামী নির্বাচনের আগে শাসক বিজেপি ছাড়া কোনো দলের স্থিতি মজবুত নয়। বিজেপি দলের কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক বৈজয়ন্ত পান্ডা আজ গুয়াহাটিতে বলেন, বিজেপি রাজ্যে পুনরায় ক্ষমতা দখল করবে। তিনি দলের শক্তি যাচাই করে রিপোর্ট প্রস্তুত করবেন। রাজ্যে সভাপতি রঞ্জিত দাস এই সর্ব প্রথম বরাক উপত্যকার তিন জেলার অধিকাংশ বিজেপি কর্মীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবেনতার সুপারিশ অনুযায়ী ২০২১ নির্বাচনের ক্যান্ডিডেটের পেনেল তৈরি করা হবে বলে জানা গেছে।

এদিকে রাতে খবর লেখা অবধি জানা গেছে, চারবারের  কংগ্রেস  বিধায়ক তথা  মন্ত্রী অজন্তা নেওগ  বিজেপি দলে যোগ দেবেন। রাতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে গোলাঘাটের বিধায়কের সঙ্গে বৈঠক হয়। ২৬ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গুয়াহাটি আসছেন। তার কাছে বিজেপিতে যোগ দেবেন তিনি।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.