Header Ads

আরএসএস এর উদ্যোগে বিহাড়া বাজারে অনুষ্ঠিত হলো মাতৃ সম্মেলন

বি.এম.শুক্লবৈদ্য,বিহাড়াঃ মঙ্গলবার বিহাড়া এমভি স্কুলে আরএসএস এর বিহাড়া বাজার শাখার উদ্যোগে এক মাতৃ সম্মেলন আয়োজন করা হয়। এতে মাতৃ সম্মেলনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন আরএসএস কার্যকর্তা বনমালী শুক্লবৈদ্য। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্র সেবিকা সমিতির দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত সঞ্চালিকা সবিতা ধর। তিনি হিন্দু সমাজের স্বার্থে মায়েদের ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। প্রসঙ্গত তিনি ছত্রপতি শিবাজীর মা জিজাবাঈয়ের উদাহরণ উপস্থাপন করেন মায়েদের সামনে। সন্তানকে সঠিক সংস্কার দিয়ে বড় করলে মা 

বাবার স্থান বৃদ্ধাবাসে হবে না বলে মত প্রকাশ করেন সবিতা ধর। সন্তান মাকে আদর্শ মনে করে। তাই মাকে সব সময়ই সংযমী হতে হয় বলে মত সবিতা ধরের। হিন্দু সংস্কৃতি ও হিন্দু ধর্মকে সঠিক দিশা দেখাতে মায়েদের অগ্রণী ভূমিকা নিতে আহ্বান জানান তিনি। লাভ জিহাদ থেকে হিন্দু মেয়েদের  রক্ষা করতে সবিতা ধর মায়েদের কঠোর মনোভাব গ্রহণের কথা বলেন। মাতৃ সম্মেলনে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন রাষ্ট্র সেবিকা সমিতির পশ্চিম কাছাড় জেলা প্রচারিকা জ্ঞান্তি কৈরী। সম্মেলনে উপস্থিত ছিলেন আরএসএস এর জেলা পরিবার প্রবোধন প্রমুখ রাধাকান্ত শুক্লবৈদ্য, রুবি পুরকায়স্থ, সাথী পাল, মিলন সরকার, পাপিয়া দাস, অমিতা চক্রবর্তী, সন্ধ্যা দাস সহ আরও অনেকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.