Header Ads

বিভিন্ন জনগোষ্ঠীর মায়েদের নিয়ে মাতৃ সম্মেলন বিহাড়ার বাউরী পাড়ায়

বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ বুধবার বিহাড়া গড়েরভিতর জিপির প্রত্যন্ত গ্রাম বাউরী পাড়ায় আরএসএস এর উদ্যোগে এক মাতৃ সম্মেলন আয়োজন করা হয়। এতে বিভিন্ন জনগোষ্ঠীর মায়েরা অংশগ্রহণ করেন। প্রথমে মাতৃ সম্মেলনের উদ্দেশ্য ব্যাখ্যার পর পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ডিমাসা নৃত্য, নেপালী নৃত্য ও ঝুমুর নৃত্য পরিবেশন করে স্থানীয় শিল্পী অঙ্কিতা ছেত্রী, পাপিয়া ছেত্রী, সঞ্জনা ছেত্রী, সমিকা বর্মন সহ অন্যরা। সম্মেলনে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্র সেবিকা সমিতির পশ্চিম কাছাড় জেলা সম্পর্ক প্রমুখ শর্মিষ্ঠা দেবপুরকায়স্থ। তিনি সমাজ রক্ষায় মাতৃদেরকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান। ভারতীয় সংস্কৃতিতে মায়েদের অবস্থান নিয়ে সবিস্তারে তিনি  আলোচনা করেন। 

লক্ষী বাঈ, মৈত্রেয়ী, গার্গী থেকে শুরু করে কনকলতা বরুয়াদের প্রসঙ্গও তিনি তোলেন। হিন্দু সংস্কৃতি ও হিন্দু ধর্মকে সঠিক দিশা দেখাতে মায়েদের অগ্রণী ভূমিকা নিতে আহ্বান জানান শর্মিষ্ঠা দেবপুরকায়স্থ। সম্মেলনে প্রাসঙ্গিক বক্তব্য প্রদান করেন রাষ্ট্র সেবিকা সমিতির পশ্চিম কাছাড় জেলা প্রচারিকা জ্ঞান্তি কৈরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট নাগরিক রাজ বাহাদুর ছেত্রী। সম্মেলনে নেপালি, আদিবাসী সহ বিভিন্ন জনগোষ্ঠীর প্রায় ৭০ জন মহিলা অংশগ্রহণ করেন। কল্যাণ মন্ত্রের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.