Header Ads

অষ্টপ্রহর শ্রীশ্রী হরিনাম মহাযজ্ঞ সমাপন বদরপুরঘাট কালাইরবন্দে

সুব্রত দাস,বদরপুর: বিশ্ব শান্তি ও মানবকল্যাণে শ্রীশ্রী গৌরাঙ্গ জিউর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞের আয়োজন করা হয় বদরপুর কালাইরবন্দ আখড়ায়। অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল - রবিবার অধিবাস,সোমবার মহাপ্রসাদ বিতরণ,কীর্ত্তন ও নগর পরিক্রমা,মহন্ত বিদায়। কীর্তন পরিবেশনায় - রাধা মাধব সম্প্রদায়,স্বর্ণময়ী সম্প্রদায়,রাসেস্বরী সম্প্রদায়,ব্রজবালক সম্প্রদায়। সোমবার ব্রহ্ম মুহুর্ত থেকে অষ্টপ্রহর ব্যাপী নাম ও সংকীত্তন শুরু হয়। দুপুর ১২ টায় ভোগরাগ,দুপুর ১ টায় সর্বস্তরের ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এবং সন্ধ্যা ৬ টায় সন্ধ্যারতী।মঙ্গলবার ভোর থেকে নগর পরিক্রমান্তে দধিভান্ড ভঞ্জণ ও কীর্ত্তন সমাপন হয়। মহোৎসবে সর্বস্তরের গৌর ভক্তবৃন্দ ও অনুরাগীদেরকে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.