Header Ads

ভারতীয় শিক্ষণ মন্ডল উত্তর অসম প্রান্তের রূপালী জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান সম্পন্ন ।



দেবযানী পাটিকর, গুয়াহাটি, ভারতীয় শিক্ষণ মন্ডলের রূপালী জয়ন্তী উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়ে যায় সম্প্রতি নগরের পাণ্ডু কলেজে তিন দিবসীয় এই রূপালী জয়ন্তী  অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিরা উপস্থিত  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

ভারতীয় শিক্ষণ মন্ডলের সর্বভারতীয় অর্গানাইজিং সেক্রেটারি  মুকুল কানেতকার এই রুপালী জয়ন্তী অনুষ্ঠানের শুভরাম্ভ করেন। প্রদীপ প্রজ্বলন ও সরস্বতী বন্দনা দিয়ে অনুষ্ঠানের শুভরাম্ভ করা হয়।নিজের ভাষণে মুকুল কানেতকার বলেন যে , যেকোনো কাজ আরম্ভ করা সহজ কিন্তু শেষ করা খুব  কঠিন।অনেক মানুষের তপস্যার ফল এই রূপালী জয়ন্তী উৎসব।  তিনি নবীন প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য আহ্বান জানান। ভারতীয় সভ্যতার কথা উল্লেখ করে তিনি  বলেন যে আমাদের প্রাচীন পরম্পরা কে আগে এগিয়ে নিয়ে যেতে লাগবে যাতে  আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর দ্বারা উপকৃত হতে পারে,ও তারা আরও ভালো হয়। তিনি রাষ্ট্রীয় শিক্ষা নীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এই রুপালী জয়ন্তী বর্ষের সাথে সঙ্গতি রেখে  ভারতীয় শিক্ষণ মন্ডল উত্তর আসাম প্রান্ত এর একটি ওয়েবসাইট ও,এর সাথে তিনটি গ্রন্থের উন্মোচন করা হয়।


ভারতীয় শিক্ষক মন্ডলের রুপালী জয়ন্তী অনুষ্ঠানের মন্ডলের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করার সাথে- সাথে আগামী দিনে তাদের কার্যক্রম সম্পর্কে ও আলোচনা করা হয়।
উল্লেখ্য যে ভারতীয় শিক্ষণ মন্ডল শিক্ষা ক্ষেত্রে রাষ্ট্রীয় পুনরুত্থানের উদ্দেশ্যে কার্যরত রয়েছে।এই অনুষ্ঠানে  রাষ্ট্রের বিকাশের কেন্দ্রীয় রাষ্ট্রীয় শিক্ষা নীতি,পাঠ্যচর্চা,নতুন শিক্ষণ নীতি, পূর্বের শিক্ষা ব্যবস্থা,ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।



ভারতীয় শিক্ষণ মন্ডলে উত্তরপ্রান্তে রুপালী জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে রয়েল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এসপি সিংহ,রিসেপশন কমিটির সভাপতি ডঃ যোগেশ কাকতি, সভাপতি নীলমোহন রায়,সেক্রেটারি দীপক কুমার শর্মা, এডভাইসার ডঃ বিসি দাস পুরকায়স্থ, ডঃ নবজ্যোতি বরার সাথে অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.