কাজ বন্ধ, বিপাকে শ্রমিকঃ অনির্দিষ্টকালীন অবরোধ বিহাড়া রেলট্রেক শ্রমিক ইউনিয়নের
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ বিহাড়া রেলট্রেক কংক্রিট প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ উঠছিল অনেক আগে থেকেই। তার মধ্যে এবার হঠাৎ করেই কর্তৃপক্ষের তুঘলকি সিদ্ধান্তে চরম বিপাকে বিহাড়া রেলট্রেক কংক্রিট প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের প্রায় শোখানেক শ্রমিক। বিহাড়া রেলট্রেক ফ্যাক্টরিতে তৈরী রেলট্রেক দেশের বিভিন্ন স্থানের সাথে বাংলাদেশেও পাঠানো হয়ে থাকে। ফ্যাক্টরিতে দিন রাত খেঁটে দেশ বিদেশের জন্য উৎপাদ তৈরী করলেও শ্রমিকরা সর্বদাই তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের। শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া থাকলেও কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকেই এসব নাকচ করে আসছে বলেও অভিযোগ ইউনিয়নের। মঙ্গলবার বিভিন্ন দাবি নিয়ে কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের বসার কথা ছিল কিন্তু কর্তৃপক্ষ কোন কারণ ছাড়াই বৈঠক বাতিল করায় চরম ক্ষুব প্রকাশ করেন আসাম মজুরি শ্রমিক ইউনিয়নের কাছাড় জেলা সম্পাদক ধরিত্রী শর্মা। শ্রী শর্মা অভিযোগ করে বলেন, কর্তৃপক্ষ চায় না যে শ্রমিকদের সমস্যার সমাধান হোক। তাই তারা শ্রমিকদের সাথে এগ্রিমেন্টে বসার নির্ধারিত তারিখ থেকে সুপরিকল্পিত ভাবে সরে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, ফেক্টরির স্থানীয় ম্যানেজমেন্ট এর শ্রমিক বিরোধী সিদ্ধান্তের ফলে বর্তমানে ৯৬ জন শ্রমিক দীর্ঘ দশ দিন থেকে কর্মহীন অবস্থায় অনাহারে অর্ধাহারে আছেন। তিনি নতুন এগ্রিমেন্ট হওয়ার আগ পর্যন্ত শ্রমিকদের কাজে বহাল রাখার দাবি জানান। শ্রমিকদের দাবি মেনে তাদের কাজে বহাল না রাখলে এই অবরোধ কার্যসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে বলে জানিয়েছেন বিহাড়া রেলট্রেক শ্রমিকদের পক্ষ থেকে আসাম মজুরি শ্রমিক ইউনিয়নের কাছাড় জেলা সম্পাদক ধরিত্রী শর্মা। মঙ্গলবার শ্রমিকদের অবরোধের কারণে বেশ কটি লরি ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।









কোন মন্তব্য নেই