Header Ads

রাজ্য বৈঠকের কাজের সূচনা মাঠে ভূমিপুজোন দিয়ে করল করিমগঞ্জ বিজেপি

 

সুব্রত দাস,বদরপুর(করিমগঞ্জ): করিমগঞ্জে ইতিহাসে প্রথমবারের মতো কোনও রাজনৈতিক দলের এত বড় সমাবেশ হতে চলছে। চলতি মাসের ২৩ ও ২৪ তারিখ রাজ্য কার্যনির্বাহী কমিটি সভা ঘিরে শহরে সাজ-সাজ রব। সরকারী উচ্চতর মাধ্যমিক স্কুলের মাঠে নির্মাণ করা হবে সুবিশাল মঞ্চ। গেরুয়া রঙের চাদরে মোড়ে দেওয়া হবে গোটা মাঠ। শহরের প্রবেশ পথ সহ শহরের বিভিন্ন স্থানে বসানো হবে বড় বড় তোরণ। দলীয় প্রদেশ সভাপতি,মুখ্যমন্ত্রী,স্বাস্থ্যমন্ত্রী সহ দলের কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতাদের প্রান্তিক জেলায় স্বাগত জানিয়ে বড়বড় কাটআউটে সাজিয়ে তোলা, হবে গোটা শহর। মঙ্গলবার সকালে জেলা বিজেপি ভূমি পূজন করে সভাস্থলে।প্রাক্তন সংঘের প্রচারক তথা বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন প্রান্তীয় কার্যকারী সভাপতি রথীন্দ্র অধ্যাপক ভূমি পূজনের সংকল্পের পাশাপাশি সম্পূর্ণ বৈদিক রীতি অনুসারে ভূমি পূজন করেন। সভাকে ঘিরে এদিন সরকারী স্কুলের মাঠ উৎসবমূখর পরিবেশের রূপ নেয়। শঙ্খ ও উলুধ্বনি কিছুই বাদ যায়নি। ভূমিপূজা চালাকালীন জেলায় ৯ পণ্ডিত বৈদিক মন্ত্র উচ্চারণ করেন। সবকিছুর তদারকি করেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। ছিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র বিশ্বরূপ ভট্টাচার্য। শাস্ত্রীয় বিধান মেনেই ভূমি পুজনের আয়োজন করা হয়। ভূমিপুজোর দায়িত্বভার সামলান রবীন্দ্র অধ্যাপক। যদিও এই কর্মযজ্ঞে তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন জেলারই স্বনামধন্য আরও নয় ধর্মীয় পণ্ডিত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.