১৬০ টি প্রদীপ জ্বেলে শহিদ স্মরণ মালেগড়ে
সুব্রত দাস,বদরপুর(করিমগঞ্জ): ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে মালেগড়ে নিহত শহীদ জওয়ানদের উদ্দেশ্যে শুক্রবার শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এই উপলক্ষে স্মৃতি সৌধে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে নেতৃত্ব দেন জেলাশাসক আম্বানুথান এমপি।উল্লেখ্য,১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ নামে খ্যাত প্রথম স্বাধীনতা যুদ্ধে মালেগড় টিলায় ২৬ জন স্বাধীনতাকার্মী সৈনিক শহিদ হন। এই মহান দিনকে শ্রদ্ধা জানিয়ে ১৬০ টি প্রদীপ প্রজ্বলন করা হয়। এছাড়া সর্বধর্ম প্রার্থনা প্রার্থনাও অনুষ্ঠিত হয় মালেগড় টিলায়।স্বেচ্ছাসেবী সংস্থা পাটকাই ট্রেকার্স ও বিএসএফ-এর ব্যবস্থাপনায় অন্যান্যদের মধ্যে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন এসপি ময়ঙ্ক কুমার এবং বিএসএফ কমাডেন্ট মনিশ কুমার।এক প্রেস বার্তায় এই খবর জানানো হয়েছে।









কোন মন্তব্য নেই