Header Ads

জিষ্ণু বরুয়ার পৌরোহিত্যে সাংবাদিকদের Accreditation committee-র প্রথম বৈঠক

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ অসম সরকারের মুখ্যসচিব জিষ্ণু বরুয়ার পৌরোহিত্যে সাংবাদিকদের Accreditation committee-র প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল গত সোমবার। এই বৈঠকে মেম্বার সেক্রেটারি, তথ্য ও জনসংযোগ বিভাগের ডিরেক্টর অনুপম চৌধুরী,  কমিটির নবনিযুক্ত সদস্য সাংবাদিক মনোজ কুমার গোস্বামী,  জাকির হোসেন, বিকাশ সিংহ, ধৈর্য হাজরিকা, পার্থ হাজরিকা, বীরেশ্বর দাস, বিশ্বজিৎ দাস, প্রবীণ কলিতা, মৌসম জ্যোতি বৈশ্য,  কেশব কলিতা প্রমুখ উপস্থিত ছিলেন। এই বৈঠকে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এই প্রথম রাজ্যের কোনও বাংলা সংবাদপত্রের এক সাংবাদিক এই কমিটিতে মনোনীত হলেন। দৈনিক যুগশঙ্খের সাংবাদিক বীরেশ্বর দাসকে এই কমিটিতে অর্ন্তভুক্ত করা হয়। তিনি Accredited সাংবাদিকদের সার্কিট হাউসে থাকার ব্যাপারে সুযোগ সুবিধা দেবার আর্জি জানিয়ে মুখ্যাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন। বর্তমান সরকার সার্কিট হাউস, অসম ভবনে সাংবাদিকদের থাকার অধিকার থেকে বঞ্চিত করেছে। এই বিষয়টি মুখ্যসচিব এবং জন সংযোগ অধিকর্তা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.