Header Ads

বড় দূর্ঘটনা থেকে রক্ষা পেল আগরতলা স্পেশাল রাজধানী

সুব্রত দাস,বদরপুর: অল্পের জন্য বড় দূর্ঘটনা থেকে রক্ষা পেল আনন্দ বিহার-আগরতলা স্পেশাল এক্সপ্রেস। শুক্রবার পৌঁনে এগারটো নাগাদ ত্রিপুরার কুমারঘাট এক্সপ্রেসে স্টেশনে লাইনচুত্য হয়। এই ঘটনার পর আগরতলা-ধর্মনগর শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জানা গেছে,দিল্লির আনন্দবিহার থেকে স্পেশাল রাজধানী এক্সপ্রেস আগরতলা যাচ্ছিল। কুমারঘাট স্টেশনে কোন স্পটেজ নেই ট্রেনটির।ফলে মেইন লাইন ধরে সোজা বের হয়ে যাবার কথা। বিপত্তি হয় এখানেই। ট্রেনের চালক হঠাৎ লক্ষ্য করেন ট্রেনটি মেইন লাইনে না গিয়ে লুপ লাইনে ঢুকে পড়েছে। যেহেতু রাজধানী এক্সপ্রেস তাই ট্রেনের গতিবেগও ছিল ভালই। লুপ লাইনে ঢুকে পড়েছে দেখে চালক ইমার্জেন্সি ব্রেক কষেন। তখনই ট্রেনের ইঞ্জিনের কয়েকটি চাকা লাইনচুত্য হয়। 

খবর পেয়ে বদরপুর,করিমগঞ্জ,আগরতলা থেকে রেলের উচ্চপর্যায়ের আধিকারিক দল ঘটনাস্থলে ছুটে যান। তবে এই দুর্ঘটনায় যাত্রীরা সুরক্ষিত রয়েছে। কী কারণে দূর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে রেল কতৃপক্ষ। পরবর্তীতে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। রাজধানী এক্সপ্রেস দূর্ঘটনাগ্রস্থ হওয়ার আগরতলা-শিলচর এক্সপ্রেস বিকেল সাড়ে তিনটা নাগাদ শিলচরের উদ্দেশে যাত্রা করেন। অন্যদিকে শিলচর-আগরতলা এক্সপ্রেস স্পেশাল  ধর্মনগরে আটকে থাকে এবং শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘাকে চোরাইবাড়িতে বসিয়ে রাখা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.