Header Ads

বদরপুরে স্থানীয় প্রার্থী চাইছে সব দলই

নয়া ঠাহর প্রতিবেদন,বদরপুর: আগামী বিধানসভা ২১'শে নির্বাচনে হট সিট বদরপুর  নিয়ে জল্পনা তুঙ্গে। এবারের অঙ্ক অন্য রকমের। বিজেপিকে ঠেকাতে বিভিন্ন আসনে কংগ্রেস-এআইইউডিএফ সমঝোতা হচ্ছে। সম্ভবত বদরপুর আসনটি যা বর্তমানে কংগ্রেসের দখলে তা কংগ্রেস এআইইউডিএফ-কে ছেড়ে দেবে। বর্তমান বিধায়ক জামাল উদ্দিন অসুস্থ। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন সম্ভাবনা কম।এবার প্রতি দলের সমর্থক বা কর্মীরা স্থানীয় প্রার্থীর দাবিতে সোচ্চার হয়েছেন। বদরপুরে প্রতিবার সব দলই বাইরে থেকে প্রার্থী দাঁড় করায়। জামাল উদ্দিনের বাড়ি কালিগঞ্জে হলেও থাকেন করিমগঞ্জ। এআইইউডিএফের আব্দুল আজিজও করিমগঞ্জে থাকেন। বিজেপির বিশ্বরূপ ভট্টাচার্য করিমগঞ্জের বাসিন্দা। অথচ বদরপুরে স্থানীয় যোগ্য প্রার্থীর অভাব নেই। তাঁরা জানান,তারা সারা বছর দলের কাজকর্ম দেখেন। দলের বিভিন্ন কার্যসূচী তাঁদের হাত দিয়েই বাস্তবায়িত হয়। অথচ টিকিট পাওয়ার বেলায় বাইরের প্রার্থী। লাগাতার এই রেওয়াজ চলে আসছে। বিজেপির বিশ্বরূপবাবু এর আগে দুবার দাড়িয়ে দুবারই হেরেছেন। এবার আবার টিকিট প্রত্যাশী। এনিয়ে বিজেপির দলের মধ্যেই বিরাট ক্ষোভ। কেন বারবার হারা প্রার্থীকে টিকিট দেওয়া হবে।এনিয়ে একাধিক ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন দলের কর্মীরা। অনেক সিনিয়র কর্মী দলে আছেন যারা দলের সঙ্গে জন্মলগ্ন থেকে জড়িত। যারা দলের জন্য দিনরাত খাটেন। কর্মী মহলে যাদের গ্রহনযোগ্যতা প্রচুর। এধরনের স্থানীয় প্রার্থীদের কেন সুযোগ দেওয়া হবেনা,এ প্রশ্ন তাঁদের। এছাড়া বিশ্বরূপবাবুর কাজকর্মে দলের একটা বড় অংশের কর্মীরা প্রচণ্ড অখুশী। তাঁদের অভিযোগ বিশ্বরূপবাবু সিনিয়রদের পাত্তা না দিয়ে গুটিকয়েক দলের কর্মীকে নিয়ে রাজনীতি করছেন। সিনিয়ররা অনেক ক্ষেত্রে এদের কাজকর্মের প্রতি নারাজ ব্যক্ত করেন। যে শৃঙ্খলাকে হাতিয়ার করে বিজেপির এই উত্থান তা বিশ্বরূপবাবুর প্রশ্রয়ে সম্পুর্ন ভূলন্ঠিত। হাইকমাণ্ডের কাছেও অনেকবার অভিযোগ গেছে কিন্তু কোন কাজ হয়নি। এবার দলীয় টিকিট দেওয়ার সময় সিনিয়র সহ কর্মীদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিলে দলে বড়সড় বিদ্রোহের সম্ভাবনা প্রবল। একই অবস্থা এআইইউডিএফ। কর্মীদের সাফ কথা স্থানীয় প্রার্থী চাই। না হলে ল্যাংয়ের জন্য চাপিয়ে দেওয়া প্রার্থী তৈরি থাকুন হুঁশিয়ারি তাঁদের। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.