প্রথম দিন বিধানসভায় মুলতবি প্রস্তাব খারিজ, ১০ মিনিট বিধানসভা স্থগিত
অমল গুপ্ত, গুয়াহাটি : বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন দুটি মুলতুবি
প্রস্তাবকে কেন্দ্র করে বিরোধী ও ট্রেজারি বেঞ্চের তর্ক-বিতর্ক, চিৎকার, হৈ-হট্টগোলের সৃষ্টি হলে অধ্যক্ষ হিতেন্দ্র নাথ
গোস্বামী বেলা ১১ টা পর্যন্ত বিধানসভা স্থগিত রাখেন। রাজ্যের আইন
ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলে বিরোধী
দলপতি দেবব্রত শইকিয়া ও অন্যান্যদের মুলতুবি প্রস্তাব খারিজ করে অধ্যক্ষ বলেন, এই
প্রস্তাবের কপি সংশ্লিষ্ট মন্ত্রীকে দেওয়া হয়নি। বিধানসভার ৫৬ নম্বর রুল অনুযায়ী কংগ্রেস এই প্রস্তাব উত্থাপন
করে ছিলেন। এ আই ইউ ডি এফের হাফিজ বশির আহমেদ রাজ্যের সংখ্যালঘুদের সম্ভবত জমির
পাট্টা দেওয়া হবে না, এই অভিযোগ তুলে বিধানসভার ৫৮ রুল মোতাবেক মুলতুবি প্রস্তাব উত্থাপন করে
ছিলেন। অধ্যক্ষ তাও বাতিল করে দেন। কংগ্রেস, এ আই ইউ ডি এফ প্রতিবাদে ফেটে পড়েন। ট্রেজারি বেঞ্চ কংগ্রেস-ইউ ডি এফ ভাই-ভাই
বলে চিৎকার করতে থাকেন। পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অধ্যক্ষ ১০ মিনিটের জন্যে সভা স্থগিত করে দেন। কংগ্রেসের
রকিবুল হোসেন নিজের ক্ষমতাবলে আলোচনার সময় দেবার দাবি জানান। অধ্যক্ষ বলেন, বিষয়টি
গুরুত্তপূর্ণ, সন্দেহ নেই। তবে মুলতুবি প্রস্তাব হিসাবে না এনে সাধারণ আলোচনার
সুযোগ দেওয়া যেতে পারে। ইউ ডি এফের প্রস্তাব খারিজ করে বলেন, এজামসন বা সম্ভাব্য
কোনো বিষয় মুলতুবি প্রস্তাব হতে পারে না। অধ্যক্ষ বিধানসভাতে জানান, কংগ্রেস
বিধায়ক অজন্তা নেওগের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ
গগৈয়ের মৃত্যুর পর কংগ্রেসের সদস্য সংখ্যা কমে দাঁড়ালো ২২ জনে। অধ্যক্ষ গোস্বামী আজ বিধানসভাতে প্রয়াত
তরুণ গগৈয়ের রাজনৈতিক জীবনের সোনালী অধ্যায় তুলে ধরেন।









কোন মন্তব্য নেই