Header Ads

এবার বিধানসভাতে তরুণ গগৈয়ের অভাব সকলকে ভারাক্রান্ত করবে

অমল গুপ্ত, গুয়াহাটি : অসম বিধানসভার   স্বল্পকালীন শীতকালীন অধিবেশন ২৮  ডিসেম্বর শুরু হচ্ছে। ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এই অধিবেশন বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।এবার কংগ্রেস দলের বিধায়ক অজন্তা নেওগয়ের আসন শুন্য থাকবে। একজনের কথা সবার মনে পড়বে। বিধানসভাতে আলো করে থাকতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, অশীতিপর তরুণ গগৈকে প্রধান প্রতিপক্ষ বলে ভাবতেন অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রায় পিতা-পুত্রের মত সম্পর্ক ছিল। অধ্যক্ষ হিতেন্দ্র নাথ গোস্বামী যখন প্রয়াত গগৈয়ের প্রতি শোক প্রস্তাব পাঠ করবেন, তখন হয়তো অনেকেই চোখের জল ধরে রাখতে পারবেন না। এবার ১২ জন বিপি এফ-এর বিধায়ক কি করবেন।সরকারের শরিক দল হলেও বিটিসি নির্বাচনে হগ্রামার দল হেরে গেছে। তিনজন মন্ত্রী চন্দন  ব্রহ্ম, রিহন দৈমারী এবং প্রমীলা রানী ব্রহ্ম কি করবেন, ট্রেজারি বেঞ্চে বসবেন তো এমন প্রশ্ন উঠেছে। কংগ্রেসের রাজদীপ গোয়ালা, নির্দল ভুবন পেগু কি করবেন? ট্রেজারি বেঞ্চে বসবেন কি? প্রতিবেশী রাজ্য পশ্চিম বঙ্গে ১৮ এপ্রিল সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে 

বলে এক অসমর্থিত খবরে জানা গেছে। অসমেও এপ্রিল মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে বিজেপি সরকারের কাজ কর্ম হবে নির্বাচন মুখী। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর সরকারি বিদ্যালয় মাদ্রাসা এবং টোল বন্ধ করে বিল আনবে সরকার। কংগ্রেস এ আই ইউ ডি এফ এই বিলের বিরোধিতা করবে জোরালো ভাবে। তিনদিনের অধিবেশনে প্রশ্নপর্ব থাকবে যথারীতি। সরকার ২০২০-২০২১ অর্থ বছরের পরিপূরক দাবি এবং বিনিয়োজন তালিকা উপস্থাপন করবে। রাজ্যে কোভিড উদ্ভুত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে ব্রিটেন সহ ইউরোপিও দেশগুলোতে দ্বিতীয় ওয়েভ মারাত্বক আকার ধারণ করেছে। এর মধ্যে অসম সহ চারটি রাজ্যে কেন্দ্র টিকা দেওয়ার মহড়া শুরু করবে। এই প্রেক্ষাপটে এবার বিধানসভার অধিবেশন এবার কড়াকড়ি নেই বললেই চলে। মুখে মাস্ক, দু-গজ দূরত্ব মানা, স্যানিটেশন ব্যবস্থা মেনে চলতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.