Header Ads

বদরপুর বিধানসভা সমষ্টি ভিত্তিক কার্যকর্তা সম্মেলনে বিজেপি রাজ্যিক সভাপতি

 

সুব্রত দাস, বদরপুর: ২১'শের নির্বাচন সামনে আসতেই সকল রাজনৈতিক দল কমর কঁষে মাঠে নেমে পড়েছে।প্রত্যেকটি দল নিজের শক্তি বৃদ্ধিতে তৎপরতা শুরু করে দিয়েছে।এক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি।বিধানসভায় বিজেপির গড় মজবুত করতে  বিধানসভা সমষ্টি ভিত্তিক কার্যকর্তা সম্মেলনের আয়োজন করেন বদরপুর আর্শীবাদ ভবনে।সভার প্রথমে বন্দেমাতরম্ গীতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। তারপর রাজ্যিক সভাপতি শ্রী রঞ্জিত কুমার দাসকে মহিলা মোর্চা ও যুব মোর্চা পক্ষ থেকে মালা দিয়ে বরণ করা হয়। সাথে এক এক করে সকল নেতারা বিজেপি সরকারের বিভিন্ন  স্তরের জনগণের কল্যাণমুখী কাজকর্মের দৃষ্টান্ত তুলে ধরেন। বক্তরা বলেন,আসামে সর্বার সরকার আসার পর থেকে আসামে সর্ব্ব দিকে উন্নয়নেয় জোয়ার বইছে। এতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারন সম্পাদক রাজদ্ধীপ রায়,রাজ্যিক সংগঠন মন্ত্রী ফনীন্দ্র শর্মা,রাজ্য বিজেপির মুখপাত্র শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য্য,জেলা বিজেপির সভাপতি শ্রী সুব্রত ভট্টাচার্য্য মহাশয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.