Header Ads

অমিত শাহর পা ছুঁয়ে বিজেপিতে গেলেন শুভেন্দু সঙ্গে ১০ বিধায়ক



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পা  ছুঁয়ে  তৃণমূল  কংগ্রেস দলের  সদ্য পদ ত্যাগী মন্ত্রী শুভেন্দু  অধিকারী বিজেপি দলে যোগ দিলেন।তার সঙ্গে ৭ জন তৃণমূল, ২ জন সিপিএম এবং ১ জন কংগ্রেস দলের বিধায়ক ও ছিলেন। পশ্চিম  মেদিনীপুর এ এক বিশাল জনসভায় অমিত শাহ দাবি করেন ২০০টি  আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। তার অভিযোগ, মা-মাটি-মানুষ এর কথা বলে মমতা দি তোলাবাজি আর  ভাইপো  রাজ কায়েম করেছেন, মা মাটি মানুষ কে অপমান  করছেন। কলকাতায় এসে বিবেকানন্দের বাসভবনে গিয়ে শ্রদ্ধা  জানিয়ে আসেন আজ মেদিনীপুরের  বালিজুরিতে এক  কৃষকের বাড়িতে  দুপুরের আহার গ্রহণ করেন। বেগুন ভাজা, ভাত,রুটি, সুক্ত, পোস্ত, দই,মিষ্টি, চাটনি,পাঁপর দিয়ে নিরামিষ আহার খান। যার দিকে সবার  দৃষ্টি ছিল সেই  শুভেন্দু  তিনি তোলাবাজ ভাইপো হটাও দেশ  বাঁচান বলে স্লোগান দেন। তৃণমূলের  কল্যাণ বন্দ্যোপাধ্যায়  বিজেপিকে  কৃষক বিরোধী,দুর্নীতিবাজ,  দাঙ্গা বাজ  বলে সমালোচনা করেন। বলেন,  ফের মমতা ২১০টি আসনে জিতে সরকার গড়বে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.