মুখ্যমন্ত্রী ১০০টি সীমান্ত চৌকি অনুমোদন করেন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : মুখ্যমন্ত্রী সর্বানন্দ আজ গৃহ ও সীমান্ত সুরক্ষা,
উন্নয়ন বিভাগের কাজ কর্ম
খতিয়ে দেখেন। তিনি ১০০ টি অতিরিক্ত
সীমান্ত চৌকি স্থাপন সহ মোটর সাইকেল,
সাইকেল প্রভৃতি বন্টনের
সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এর জন্যে উপযুক্ত পুঁজির ব্যবস্থা করেছেন। তিনি জাতীয় নাগরিক
পঞ্জির বিভিন্ন দিক নিয়েও পর্য্যলোচনা
করেন। মৈত্রী প্রকল্পের অধীনে মুখ্যমন্ত্রী সীমান্তবর্তী অঞ্চলের পথ ঘাট ,বিদ্যুৎ ও অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেন।
আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন মূখ্য সচিব জিষ্ণু বড়ুয়া, মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী, অতিরিক্ত মুখ্য
সচিব পবন বর ঠাকুর, এ ডি জি পি মুখেশ আগরওয়াল, গৃহ বিভাগের কমিশোনার
সচিব জি ডি ত্রিপাঠি প্রমুখ উপস্থিত ছিলেন।









কোন মন্তব্য নেই