Header Ads

বিধানসভায় ভাষা বিল উত্থাপিত, বাংলার প্রতি সরকারের মমতা নেই বললেন কমলাক্ষ্য

 

অমল গুপ্ত, গুয়াহাটি : আজ বিধানসভাতে মুখ্যমন্ত্রীর পক্ষে পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী দি আসাম অফিসিয়াল ল্যাংগুয়েজ আমেন্ডমেন্ট বিল ২০২০ পেশ করেন। এই বিল অনুযায়ী অসমীয়া ভাষা ব্রহ্মপুত্র উপত্যকায়, বরাকে বাংলা বোরোলান্ডে বড়ো  এবং দুই পার্বত্য জেলা কার্বিয়ানলং ও ডিমা হাসাও জেলায় ইংরেজি ভাষা সরকারি ভাষা হবে। বরাকের কমলাক্ষ্য দে পুরকায়স্থ প্রশ্ন তোলেন ৯০  লক্ষ বাংলাভাষী থাকা সত্তেও বড়ো ভাষাকে সহযোগী সরকারি ভাষা হিসাবে গণ্য করা হলো কেন? সরকারের কি বাংলা ভাষার প্রতি মমতা নেই? বাংলাকে কেন গুরুত্ত দেওয়া হয় না? জবাবে পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী বলেন, বড়ো চুক্তিতে শর্ত ছিল, বড়ো ভাষাকে সহযোগী সরকারি ভাষার স্বীকৃতি দিতে হবে। সরকার উপজাতি গোষ্ঠীর ভাষা উন্নয়নে সচেষ্ট, বাংলা উন্নত ভাষা। রাজ্যে ৩৩টি উপজাতি গোষ্ঠীর ভাষা আছে। প্রতিটি জনগোষ্ঠীর ভাষার জন্যে সরকার পাঁচ কোটি টাকার করপাস ফান্ড করে দিয়েছে। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ্য বলেন, বরাকে ভাষা উন্নয়নে কাজ করছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সন্মেলনকে টাকা দেওয়া হয়নি। আজ বিধানসভাতে কমলাক্ষ্যের এক লিখিত প্রশ্নের জবাবে চন্দ্রমোহন পাটোয়ারী জানান, অসমে কয়লা, সুপারি, পোস্ত প্রভৃতির কোনো সিন্ডিকেট চলছে না। বলেন, ২০১৭ থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে অবৈধভাবে কয়লা সরবরাহের জন্যে ২৫৩ টি মামলা রুজু করা হয়েছে। ৬৭২ বাহন বাজেয়াপ্ত করা হয়েছে। ৩৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। করিমগঞ্জ থানার একটি ঘটনা গত জুলাই মাসে সি বি আই এই হাতে হস্তান্তর করা হয়। এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায় নি। বরাক উপত্যাকতাতে কয়লা সিন্ডিকেটের কোনো তথ্য সরকারে হাতে নেই। রমেন্দ্র নারায়ণ কলিতার এক লিখিত প্রশ্নের জবাবে পাটোয়ারী জানান, অসম চুক্তি অনুযায়ী ৩১ জুলাই পর্যন্ত ,৩৪,৮১০ জনকে অবৈধ বিদেশি বলে শনাক্ত করা হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত ২৯,৯৫৯ জন বিদেশিকে বহিস্কার করা হয়েছে। তিনি জানান, ভারত বাংলাদেশ সীমান্তের ৯৮,৩৫ শতাংশ কাঁটা তারের বেড়া  দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের বর্ডার গার্ড আপত্তি করায় প্রায় ,৬৫ শতাংশ কাজ বাকি আছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.